আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মনটেরি পার্কে বন্দুক হামলায় মৃত ১০, আহত বহু

মনটেরি পার্কে বন্দুক হামলায় মৃত ১০, আহত বহু

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার মনটেরি পার্কে বন্দুক হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও ১০ জন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে। মনটেরি পার্ক লস এঞ্জেলেসের ১০ মাইল পূর্বে।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ দপ্তরের কর্মকর্তা সার্জেন্ট বব বোয়েসে বলেছেন, মনটেরি পার্কের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। এই ঘটনার আগে এই এলাকায় চীনা নতুন চান্দ্রবর্ষ উদযাপনে সমবেত হয়েছিলেন হাজার হাজার এশিয়ান-আমেরিকান নাগরিক।

লস এঞ্জেলেস কাউন্টির শেরিফ বিভাগ এ ঘটনাকে ‘এলোপাতাড়ি গুলিবর্ষণ’ বলেছে। ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, এলাকাটিতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সে করে হতাহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে।

হামলার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় হঠাৎ করে তিনজন ব্যক্তি দৌড়াতে দৌড়াতে তাঁর রেস্তোরাঁয় ঢোকেন। ঢোকার সঙ্গে সঙ্গে তাঁরা তাঁকে রেস্তোরাঁর দরজা বন্ধ করে দিতে বলেন। এ সময় ওই এলাকায় মেশিনগান হাতে একজনকে দেখা যায়।

হামলাকারী একজন পুরুষ বলে জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টির শেরিফ বিভাগ। তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় প্রকাশ হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, শহরজুড়ে বহু পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

লস এঞ্জেলেস সিটি কন্ট্রোলার কেনেথ মেজিয়া এক টুইট বার্তায় বলেছেন, ‘প্রতিবেশী শহর মনটেরি পার্কে কিছুক্ষণ আগে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলায় অনেকে তাঁদের প্রিয়জন হারিয়েছেন। তাঁদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত