আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ক্যালিফোর্নিয়ায় উইন্টার স্ট্রম অ্যালার্ট জারি

ক্যালিফোর্নিয়ায় উইন্টার স্ট্রম অ্যালার্ট জারি

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সোমবার (৩০ জানুয়ারি) মঙ্গলবার সকাল থেকে উইন্টার স্ট্রম অ্যালার্ট বা শীতকালীন ঝড় সতর্কতা জারি করা হয়েছে। ভারি বৃষ্টিপাত ও তুষারপাতের শঙ্কা থাকায় এই সতর্কতা জারি হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে এই সতর্কতা কার্যকর হয়েছে। বেশিরভাগ অঞ্চলেই আধা ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত ঝরতে পারে। তবে বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করবে এবং বৃষ্টিপাত ঝরবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৫৬ ডিগ্রী ফারেনহাইট।

তাপমাত্রা সর্বনিম্ন হবে ৪৬ ডিগ্রী ফারেনহাইট। উপত্যকা এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারে আবহাওয়া একই রকম থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৫৪ ডিগ্রী এবং সর্বনিম্ন হবে ৪৪ ডিগ্রী।

সমুদ্র সৈকত অঞ্চলে ভারি বৃষ্টিপাত হবে এবং ঢেউ উঠবে কমপক্ষে ৪ ফিট। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৫৮ ডিগ্রী এবং সর্বনিম্ন হবে ৪৮ ডিগ্রী।

পাহাড়ি এলাকায় তুষারপাতের পরিমাণ খুব বেশি না হলেও সব পাহাড়েই তুষার কমবে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩১ ডিগ্রী এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রী।

উপত্যকা এলাকায় বৃষ্টিপাত হবে। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৪৭ ডিগ্রী এবং সর্বনিম্ন থাকবে ৩২ ডিগ্রী।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত