আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ছেলেকে নিয়ে পলাতক মা, খুঁজছে পুলিশ

ছেলেকে নিয়ে পলাতক মা, খুঁজছে পুলিশ

ছবি: এলএবাংলাটাইমস

রিভারসাইডে শনিবার (৪ জানুয়ারি) নিজ ছেলেকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক নারীকে খুঁজছে পুলিশ।

রিভারসাইড পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, অভিযুক্ত নারীর নাম সামান্থা হার্নান্দেজ (২৫)। তার ছেলে ৩ বছর বয়সী ইলিয়াস ক্রুজকে নিয়ে পালিয়ে গেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, ছেলে ক্রুজকে নিজের জিম্মায় রাখার আইনি অধিকার নেই তার মা সামান্থার। কিন্তু সামান্থা কোনো অনুমতি ছাড়াই শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে আরল্যাঞ্জা থেকে তার ছেলেকে নিয়ে পালিয়ে যান।

কর্তৃপক্ষ জানিয়েছে, হার্নান্দেজ এবং তার ছেলে ক্রুজকে সর্বশেষ লেক স্ট্রিট অ্যান্ড র‍্যান্ডলফ স্ট্রিটের কাছে দেখা গেছে। ধারণা করা হচ্ছে সে তার ছেলেকে নিয়ে সান্তা আনা রিভারের দিকে কোনো এলাকায় নিয়ে পালিয়েছে। সামান্থা একজন গৃহহীন নারী।

সামান্থা একজন হিস্প্যানিক। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং ওজন ১৬৫ পাউন্ড। তার চুলের রঙ লাল, চোখ সবুজ। সর্বশেষ তাকে ধূসর জ্যাকেট ও নীল প্যান্ট পরিহিত দেখা গেছে।

ছেলে ক্রুজও একজন হিস্প্যানিক। তার উচ্চতা ৩ ফিট এবং ওজন ৪৫ পাউন্ড। তার চুল ও চোখের রঙ বাদামি। তাকে সর্বশেষ কমলা টিশার্ট, ক্যামোফ্লেজ প্যান্ট এবং সবুক ক্যাপ পরিহিত দেখা গেছে।

কারো কাছে সামান্থা এবং হার্নান্দেজের সম্পর্কে কোনো তথ্য থাকলে 951-354-2007 নাম্বারে ফোন দিতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত