আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আটক শেরিফ ডেপুটি

সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, আটক শেরিফ ডেপুটি

ছবি: এলএবাংলাটাইমস

সাউথ গেটে সড়ক দুর্ঘটনায় ১২ বছর বয়েসী কিশোরের মৃত্যুর অভিযোগে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের এক ডেপুটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, ২০২১ সালের নভেম্বরের ৩ তারিখ সড়ক দুর্ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে রিকার্ডো ক্যাস্ট্রো (২৮) নামের এক ডেপুটিকে আটক করা হয়েছে। তার জামিনের জন্য ২ মিলিয়ন ডলারের বেশি বেল ধার্য্য করা হয়।

সান জুয়ান অ্যাভিনিউ অ্যান্ড ফায়ারস্ট বুলেভার্দে এই দুর্ঘটনা হয়। এ সময় ১২ বছর বয়েসী ইসাইয়াহ রদ্রিগেজ যাত্রী সিটে ছিল। এই দুর্ঘটনায় তার ১৯ বছর বয়েসী বোনও আহত হয়।

দুর্ঘটনার সময় ডেপুটি ক্যাস্ট্রো অফ ডিউটি অবস্থায় ছিল। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি পিকআপ ট্রাক ওই গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনার জন্য অতিরিক্ত গতি দায়ী ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বোনের বেশ কিছু হাড় ভাঙ্গলেও তাকে চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়ে দেয়।

বুধবার এই মামলার প্রসঙ্গে সাউথ গেট পুলিশ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত