আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

হলিউডে দুই গাড়ির ভয়াবহ সংঘর্ষে শিশুসহ আহত ৪

হলিউডে দুই গাড়ির ভয়াবহ সংঘর্ষে শিশুসহ আহত ৪

ছবি: এলএবাংলাটাইমস

নর্থ হলিউডে দুইটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক শিশুসহ চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। রবিবার (২৬ জানুয়ারি) রাতে এই দুর্ঘটনাটি হয়।

দুর্ঘটনায় একটি গাড়ি সম্পূর্ণ উল্টে যায়। গাড়ির মধ্যে দুইজন আটকে যায়।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা ১১৪৮২ ওয়েস্ট ম্যাগনোলিয়া বুলেভার্দে দুর্ঘটনার পর সন্ধ্যা ৭টার ঘটনাস্থলে পৌঁছায়।

এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে সঠিক জানা যায়নি। তবে যেই গাড়িটি উল্টে গেছে সেটিকে ম্যাগনোলিয়া বুলেভার্দের ১৭০ ফ্রিওয়ের নর্থবাউন্ডের দিকে পাওয়া গেছে।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ৪০ বছর বয়সী একজন ও ৩৫ বছর বয়সী আরেকজনকে গাড়ির ধংসস্তুপ থেকে বের করে আনা হয়। দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ১০ মাস বয়সী আরেকটি শিশুকে গাড়িতে আটকে থাকা অবস্থায় বের করা হয়েছে এবং হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা অজানা।

কর্তৃপক্ষ আরও জানায়, অন্য গাড়িতে থাকা আরেক নারীও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার শারীরিক অবস্থা মোটামুটি।

দুর্ঘটনার কারণ হিসেবে মাদক বা অ্যালকোহলের সম্পৃক্ততা আছে কী না, তা নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর থেকে ওই এলাকায় যান চলাচল ব্যহত হচ্ছে ও সড়ক পরিষ্কার করার কাজ চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত