আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বৈরি আবহাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারও বাসিন্দা, উপড়ে গেছে গাছ

বৈরি আবহাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারও বাসিন্দা, উপড়ে গেছে গাছ

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক বৈরি আবহাওয়ায় বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বাসিন্দারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে হাজারও বাসিন্দার, বড় বড় গাছ উপড়ে গেছে, কাদায় বাড়িঘর লেপ্টে গেছে এবং বন্যার পানিতে ভেসে গেছে বিভিন্ন বাহন।

বুরব্যাংকে একটি বড় পাইন ট্রি উপড়ে গেছে এবং রালফ ফয় পার্কের উপর পড়েছে। বাসিন্দারা জানায় প্রায় সময় পাইন গাছ উপড়ে যায় কারণ এর মূল বেশি গভীরে থাকে না।

শুধুমাত্র বুরব্যাংকেই ২০০ এর বেশি ঝড়জনিত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ভ্যান নুইসে আরেকটি বড় গাছ কেস্টার অ্যাভিনিউ অ্যান্ড হার্টল্যান্ড স্ট্রিটের কাছে এসে পড়ে এবং সম্পূর্ণ সড়ক বন্ধ হয়ে যায়।

পাসাডিনায় একটি পাহাড়ের কিছু অংশ ধসে যায় এবং লিন্ডা ভিস্তা অ্যাভিনিউতে একটি গ্যারেজ ভেসে যায়।

ক্যাসটেইকে সান্তা ক্লারা রিভারে বাধ ভেঙ্গে তিনটি গাড়ি পানির নিচে তলিয়ে যায়। সার্চ অ্যান্ড রেসকিউ টিম দিয়ে তল্লাশী করা হয়, কিন্তু এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

দ্য লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অব ওয়াটার অ্যান্ড পাওয়ার রবিবার (২৬ ফেব্রুয়ারি) হাজারও বাড়িতে বিদ্যুৎ সংযোগ ঠিক করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। রবিবার সকাল পর্যন্ত ৯১ হাজার গ্রাহকের সংযোগ ঠিক করে দিলেও আরও ৫৩ হাজার এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন লস এঞ্জেলেস এবং স্যান বার্নার্ডিনো কাউন্টিতে আরও ১১ হাজার গ্রাহকের সংযোগ স্থাপনে কাজ করে যাচ্ছে।

রবিবার থেকে আবহাওয়া কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও খুব শীঘ্র বৃষ্টিপাত এবং তুষারপাত আবারও শুরু হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত