আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে নতুন ঝড়

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে নতুন ঝড়

ছবি: এলএবাংলাটাইমস


গত তিনদিন ধরে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় চলমান বৈরি আবহাওয়ার রেশ না কাটতেই নতুন করে আরেকটি ঝড় ধেয়ে আসছে। বেশ কিছু অপেক্ষাকৃত দূর্বল ঝড়ে বুধবার (০১ মার্চ) বৃষ্টিপাত ও পাহাড়ি অঞ্চলে তুষারপাত হবে।

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, প্রতিটি ঝড়ই অপেক্ষাকৃত দূর্বল হলেও একটির পর আরেকটি আছড়ে পড়ায় বৃষ্টিপাত ও তুষারপাত হবে।

নতুন এই ঝড়ে পাহাড়ি রাস্তায় ঢল নেমে যান চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে এনডব্লিউএস।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস বুধবার সন্ধ্যা পর্যন্ত শৈত্যপ্রবাহ জারি করেছে। বজ্রপাতের সাথে তুষারপাত হতে পারে ও ভারি বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদেরা জানান ঝড়টি তিনটি ধাপে আঘাত হানবে। প্রথমটি উপকূল অঞ্চলগুলোতে আধা থেকে ১ ইঞ্চি পরিমাণ পর্যন্ত বৃষ্টিপাত ঝরাতে পারে এবং দ্বিতীয় ঝড়টি উপকূল এবং উপত্যকা অঞ্চলে ১ থেকে ২ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত ঝরাতে পারে। পরের ঝড়গুলো মৃদু বৃষ্টিপাতের কারণ হতে পারে।

৩ হাজার থেকে ৪ হাজার ৫০০ ফুট পর্যন্ত তুষারপাতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত