আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

৩১ মার্চ থেকে উঠে যাচ্ছে কোভিড ইমার্জেন্সি

৩১ মার্চ থেকে উঠে যাচ্ছে কোভিড ইমার্জেন্সি

ছবি: এলএবাংলাটাইমস

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়েছে ক্যালিফোর্নিয়ার করোনা সংক্রান্ত জরুরি অবস্থা। তবে এতে জনসাধারণের উপর তেমন প্রভাব পড়বে না।

প্রায় তিন বছর আগে গভর্নর গেভিন নিউসাম করোনা সংক্রান্ত পাবলিক হেলথ ইমার্জেন্সি জারি করেন। এরপর থেকে নিউসাম বেশিরভাগ করোনা বিধিনিষেধ তুলে নেন। মাস্ক ব্যবহার, সৈকত বন্ধ করে দেওয়া এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নীতিমালা তুলে নেওয়া হয়।

এদিকে, লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজর্স এক মিটিং এ মঙ্গলবার সিদ্ধান্তে পৌঁছান যে, মার্চের ৩১ তারিখ থেকে কাউন্টিতে করোনাভাইরাস ইমার্জেন্সি তুলে নেওয়া হবে। তবে এতে ভাইরাস থেকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই এমন মনে করা যাবে না।

সুপারভাইজর হিল্ডা সোলিস জানান, করোনা এখনও আমাদের সাথে রয়েছে। যেসব সতর্কতা পালন করে লস এঞ্জেলেস আজ এই অবস্থায়, সেটি মেনে চলতে হবে। এছাড়া টিকার কার্যকারিতা এবং করোনা পরীক্ষার প্রক্রিয়া সহজ হওয়ায় আমাদের পরবর্তী ধাপে যেতেই হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত