আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লস এঞ্জেলেসে বন্যা সতর্কতা জারি

লস এঞ্জেলেসে বন্যা সতর্কতা জারি

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে তৃতীয় ধাপের বৃষ্টি এবং তুষারপাত। বুধবার (০১ মার্চ) পর্যন্ত বৃষ্টিপাত ঝরবে বলে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে।

বুধবার রাত ১০টা পর্যন্ত লস এঞ্জেলেস, রিভারসাইড এবং স্যান বার্নার্ডিনো কাউন্টিতে উইন্টার স্ট্রম ওয়ার্নিং জারি করা হয়েছে।

এদিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় লস এঞ্জেলেস কাউন্টি উপকূল এবং উপকূলীয় উপত্যকায় রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত বন্যা সতর্কতা বা ফ্লাড অ্যাডভাইজরি জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেক বেড়ে যাবে, প্রতি ঘণ্টায় তিন ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত ঝরবে বলে দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে।

কোস্টাল এবং ভ্যালি অঞ্চলে দশমিক ২৫ থেকে দশমিক ৭৫ ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি অঞ্চলে এবং পাহাড়ের পাদদেশে বৃষ্টিপাতের পরিমাণ হবে ১ থেকে ২ ইঞ্চি।

৪ হাজার বা এর বেশি ফুট উচ্চতায় ৬ থেকে ১২ ইঞ্চি পরিমাণ তুষারপাত হতে পারে। আর ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ ফুট উচ্চতার ক্ষেত্রে বাতাসসহ ৪ ইঞ্চি পরিমাণ তুষার ঝরতে পারে। তুষারপাতে ৫ ফ্রিওয়ে থেকে গ্রেপভাইন অঞ্চলে সড়ক চলাচল ব্যহত হতে পারে।

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কোল্ড ওয়েদার অ্যালার্ট অথবা শৈত্যপ্রবাহ সতর্কতা জারি করেছে। বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা প্রচণ্ড কমে আসবে।

বৃহস্পতিবার থেকে আবহাওয়া কিছুটা উষ্ণ হওয়া শুরু করে শনিবার পর্যন্ত চলবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত