আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

স্যান পেড্রো বিচে বন্দুক হামলা, হাসপাতালে ভর্তি ৫

স্যান পেড্রো বিচে বন্দুক হামলা, হাসপাতালে ভর্তি ৫

ছবি: এলএবাংলাটাইমস

স্যান পেড্রো বিচে শনিবার (৪ মার্চ) বিকেলে এক আততায়ীর বন্দুক হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, আহতদের সকলে পুরুষ। তাদের বয়স ১৫, ২৮, ৪৫ এবং ৫১।

লস এঞ্জেলেস পুলিশ জানায়, বন্দুক হামলার খবর পেয়ে বিকাল ৫টা ৪৪ মিনিটে হোয়াইট পয়েন্ট/রয়েল পালমস কাউন্টি বিচে যায়।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদের মধ্যে একজনের অবস্থা বেশি গুরুতর। তিনজনের অবস্থা গুরুতর এবং একজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারী সেমি-অটোমেটিক বন্দুক ব্যবহার করে এই হামলাটি চালিয়েছে এবং এরপরই সেডান গাড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, যখন বন্দুক হামলাটি হয় তখন সৈকতে ২০ থেকে ৩০ জন বাসিন্দা ছিল। তদন্তকারী দল জানিয়েছে, কোনো বিবাদের জেরে হামলাটি হয়েছে।

এখন পর্যন্ত কাউকে এই ঘটনায় আটক করা যায়নি বলে জানায় পুলিশ। সন্দেহভাজন হামলাকারীর বয়স ২০ বছর, তার উচ্চতা ৬ ফিট ১ ইঞ্চি এবং ওজন ১৬০ পাউন্ড।

বন্দুক হামলার সময় সে মুখে কালো মাস্ক পরিহিত ছিল এবং তার চুলে বাযকাট দেওয়া বলে পুলিশ জানায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, রয়্যাল পালমস বিচ আগামীকাল বন্ধ থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত করে শীঘ্রই খুলে দেওয়া হবে।

এই বন্দুক হামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত