আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

পুলিশের ধাওয়ায় দুই গাড়ি দুর্ঘটনা, আহত ছয়

পুলিশের ধাওয়ায় দুই গাড়ি দুর্ঘটনা, আহত ছয়

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে একরাতে পুলিশের ধাওয়ায় দুই ঘণ্টার ব্যবধানে দুইটি গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দ্য লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রথম ধাওয়ার ঘটনাটি ঘটেছে সোমবার (৬ জানুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটের দিকে এইটিফোর্থ অ্যান্ড ওয়াল স্ট্রিটসে। একটি চুরি যাওয়া গাড়ি ধাওয়া করে পুলিশ। গাড়ির চালক না থেমে এইটিথার্ড স্ট্রিট অ্যান্ড সেন্ট্রাল অ্যাভিনিউ এর কাছে যেয়ে দুর্ঘটনার কবলে পরে। তবে কেউ এতে আহত হয়েছে কী না, সেটি নিশ্চিত নয়। তবে গাড়ির চালকসহ গাড়ির ভেতরে তল্লাশীর পর সবাইকে আটক করা হয়।

এরপর রাত ১২টা ৩৫ মিনিটের দিকে আরেকটি গাড়ি আটক করতে চেষ্টা করে লস এঞ্জেলেস পুলিশ। কিন্তু চালক না থামতে চাইলে পুলিশ ধাওয়া করে। এতে গাড়ির চালক অন্য দুইটি গাড়িতে আছড়ে পরে। এতে দুই গাড়ির চালকসহ আহত হয় আরও ছয়জন। ওয়েস্ট ওয়াশিংটন বুলেভার্দের ২১০০ ব্লকের কাছে এই দুর্ঘটনাটি হয় বলে জানিয়েছে দ্য লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট।

দুর্ঘটনায় ২০ বছর বয়সী একটি তরুণ ও এক তরুণী গুরুতর আহত হয়েছে। আর ২২ বছর বয়সী এক নারী এবং আরও তিন টিনএজার আহত হয়েছেন।

সার্জেন্ট রিক হার্নান্দেজ জানান, আহত চারজন অভিযুক্ত গাড়িতে ছিল। অন্য দুইজন দুই গাড়িতে ছিল। অভিযুক্তদের পুলিশ নিজেদের জিম্মায় নিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত