আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

চার কুকুরের হামলায় এক ব্যক্তির মৃত্যু

চার কুকুরের হামলায় এক ব্যক্তির মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

জুরুপা ভ্যালিতে মঙ্গলবার (৭ মার্চ) চার কুকুরের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রিভারসাইড কাউন্টি ডিপার্টমেন্ট অব অ্যানিমেল সার্ভিস সূত্র জানায়, বেলগ্রেইভ অ্যাভিনিউ অ্যান্ড মার্টিন স্ট্রিট-এ রাত ৭টা ৩০ মিনিটে একটি আবাসিক এলাকায় এই হামলা ঘটে। এই বাড়িটিকে একটি ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়।

৯১১ এ কল করে একজন চেঁচিয়ে সাহায্য চাইলে সাহায্যকারী দলকে অ্যালার্ট করা হয় ও তারা ঘটনাস্থলে পৌঁছায়। আবাসিক বাড়িটির মালিক কুকুরের হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পরিবর্তীতে তিনি কুকুরগুলোকে অ্যানিমেল সার্ভিস সেন্টারে হস্তান্তর করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক চারটি কুকুরের মধ্যে তিনটি বেলজিয়াম মালিনোইস এবং আরেকটি ক্যান কর্সো। এখন পর্যন্ত হামলার শিকার ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ব্যক্তি সেখানে প্রোপার্টি মালিকের জন্য কাজ করছিল। তিনি আগেও এখানে কাজ করেছেন, তখন কোনো সমস্যা হয়নি।

রিভারসাইড কাউন্টি অ্যানিমেল সার্ভিসেস ডিরেক্টর জানান, আমরা নিহতের পরিবারের পাশে আছি। তিনি আরও জানান, কুকুর থেকে সবাইকে সুরক্ষিত থাকতে হলে কুকুরের মালিকদের আরও সতর্ক থাকতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত