আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

কাউন্টি অফিস ভবনে আগুন, আহত দুই দমকলকর্মী

কাউন্টি অফিস ভবনে আগুন, আহত দুই দমকলকর্মী

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের ঐতিহাসিক সাউথ সেন্ট্রাল নেইবরহুডে অবস্থিত কাউন্টি অফিস ভবনে বুধবার (৮ মার্চ) অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে ভবনটির ছাদ পুড়ে গেছে। আগুন নেভাতে যেয়ে দুই দমকলকর্মী আহত হয়েছেন।

এই ভবনটিতে বেশ কয়েকটি এজেন্সির অফিস রয়েছে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, সকাল ৪টায় এস গ্র‍্যান্ড অ্যাভনিউ এর ২৬১৫ এর ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ঘটনাস্থলে দমকলকর্মীরা এসে ভয়াবহ আগুন প্রত্যক্ষ করেন। আগুন ছয় তলা থেকে নিচ পর্যন্ত ছড়িয়ে যায়। ১৬০ জন দমকলকর্মী এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভানো কার্যক্রম শুরু করার প্রায় ৩০ মিনিট পরে লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ভবনের ভেতরে ধোঁয়ায় দুই দমকলকর্মী আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত আগুনের কারণ ও সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। কাউন্টি অফিসের ভেতরে আগুনের ক্ষয়ক্ষতি হয়েছে কী না, তাও জানা সম্ভব হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত