আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

বন্দুক হামলায় আহত তিন পুলিশ, মৃত হামলাকারী

বন্দুক হামলায় আহত তিন পুলিশ, মৃত হামলাকারী

ছবি: এলএবাংলাটাইমস

লিংকন হাইটসে বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় একটি তদন্ত করতে যেয়ে বন্দুক হামলায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ জানায়, এই হামলার কয়েক ঘণ্টা পর সন্দেহভাজন হামলাকারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

লিংকন হাইটস নেইবারহুডের মিশব রোড অ্যান্ড নর্থ ব্রডওয়ে এলাকায় সন্ধ্যা ৬টার দিকে এই হামলাটি হয়েছে।

পুলিশ একটি অপরাধমূলক ঘটনার তদন্ত করতে ওই এলাকায় আসেন। পুলিশ দেখতে পায় সন্দেহভাজন ব্যক্তিটি হেঁটে একটি বাড়িতে প্রবেশ করেছে।

পরে মূল বাড়ির ছোট একটি কক্ষে অবস্থান নেয় সন্দেহভাজন। পুলিশ সদস্যরা তাকে আত্মসমর্পণ করার আহবান জানালেও সন্দেহভাজন তা করতে অস্বীকৃতি জানায়। পরে পুলিশ তাকে নিরাপদে বের করে আনতে ক্যামিকেল এজেন্ট প্রয়োগ করে।

সংবাদ সম্মেলনে লস এঞ্জেলেস পুলিশ কমান্ডার স্ট্যাসি স্পেল জানান, সন্দেহভাজন ব্যক্তি এরপরই পুলিশ সদস্যদের উপর গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে মেট্রোপলিটন কে-৯ ইউনিটের তিনজন অফিসার গুলিবিদ্ধ হয়।

গুলি ছোঁড়ে সন্দেহভাজন ব্যক্তি আবারও বাড়িতে ঢুকে পড়ে। ততোক্ষনে ঘটনাস্থলে আরও কিছু পুলিশ সদস্য এবং সোয়াট টিম সদস্যরা আসে ও শহরজুড়ে ট্যাকটিকেল অ্যালার্ট জারি করা হয়।

এরপর ৮টার দিকে পুলিশ বাড়িতে প্রবেশ করে এবং স্মোক গ্রেনেড নিক্ষেপ করে। সোয়াট টিম ভিতরে প্রবেশ করে এর কিছক্ষণ পরেই।

পরে লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট নিশ্চিত করে যে ওই সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। লস এঞ্জেলেস পুলিশ প্রধান মাইকেল ম্যুর জানান, সন্দেহভাজন তিনজন পুলিশ সদস্যই স্থিতিশীল অবস্থায় আছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত