আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে আরেকটি ঝড়, বন্যা সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে আরেকটি ঝড়, বন্যা সতর্কতা জারি

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে যাচ্ছে আরেকটি স্ট্রম সিস্টেম। ফলে বন্যা হওয়ার সম্ভাবনা আছে, ঝড়ো বাতাস বয়ে যাবে এবং যান চলাচল ব্যহত হতে পারে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার (০৯ মার্চ) রাত থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং শনিবার পর্যন্ত ঝরবে।

লস এঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের পরিমাণ হবে দশমিক ৭৫ থেকে ১ দশমিক ৫ শতাংশ।

সান্তা বারবারা এবং স্যান লুইজ অবিসপো কাউন্টিতে ঝড় চলাকালীন ভারি বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের পরিমাণ হবে ২ থেকে ৪ ইঞ্চি। আর নর্থওয়েস্ট স্যান লুইজ অবিসপো কাউন্টিতে বৃষ্টিপাতের পরিমাণ হবে ৫ থেকে ১০ ইঞ্চি।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ১০ হাজার ফিটের উপরে পাহাড়ি এলাকায় তুষারপাত হবে। আর ৫ হাজার ফিটের উপরে তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে। ৫ হাজার ফিট এবং এর নিচের পাহাড়ি অঞ্চলে উচ্চ তাপমাত্রা এবং বৃষ্টিপাতে তুষার গলতে শুরু করতে পারে।

মেটেওরোলোজিস্ট ভেরা জিমেনেজ জানিয়েছে, এই অঞ্চলে দুইটি ভারি ঝড় ধেয়ে আসছে। তুষারপাতের পরিমাণ উচ্চ থাকবে ও আরও জমাট বাঁধবে।

সাউথল্যান্ডজুড়ে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার বন্যা হওয়ার সম্ভাবনা বেশি। সড়ক, নদী এবং জলপ্রবাহের দিকে বন্যা হতে পারে। সেইসাথে সান্তা বারবারা ও স্যান লুইজ অবিসপোতে
বন্যা সতর্কতা জারি রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত