আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

গ্যাস স্টেশনের ডাস্টবিন থেকে উদ্ধার পরিত্যক্ত সদ্যোজাত শিশু

গ্যাস স্টেশনের ডাস্টবিন থেকে উদ্ধার পরিত্যক্ত সদ্যোজাত শিশু

ছবি: এলএবাংলাটাইমস

ফুলারটনের একটি গ্যাস স্টেশনের ডাস্টবিনের ভেতর থেকে এক সদ্যোজাত শিশু উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর সাড়ে তিনটায় ওয়েস্ট অরেঞ্জথ্রোপ অ্যাভিনিউ এর ৯০০ ব্লকের কাছে শিশুটি উদ্ধার করে ফুলারটন পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ এসে রেস্টরুমের ট্র‍্যাশবিনে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সদ্যোজাত শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং তাকে বাঁচানোর জন্য চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, শিশুটির পিতা-মাতাকে কোথাও পাওয়া যায়নি। শিশুটি গ্যাস স্টেশনেই জন্ম নিয়েছে কী না, সেটিও নিশ্চিত নয় কর্তৃপক্ষ।

শিশুটিকে উদ্ধারের সময় গুরুতর থাকলেও বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

কারো কাছে শিশুটির সম্পর্কে কোনো তথ্য থাকলে তদন্তকারী অফিসার মার্কাস শায়েঞ্জের 714-738-5361 এই নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া অরেঞ্জ কাউন্টি ক্রাইম স্টপার্সের 1-855-TIP-OCCS এই নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত