আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

এবারের ঝড়ে হতে পারে বন্যা, ঝরবে বৃষ্টিপাত

এবারের ঝড়ে হতে পারে বন্যা, ঝরবে বৃষ্টিপাত

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় শুক্রবার (১০ মার্চ) আরেকটি ঝড় আঘাত হানতে যাচ্ছে। তবে গত দুই সপ্তাহ আগের মতো এবার প্রচণ্ড তুষারপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাত হবে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শুক্রবার এবং শনিবার ধারাবাহিকভাবে বৃষ্টি হবে। কিছু গুরুত্বপূর্ণ সড়ক ও শহরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

মেটেওরোলোজিস্ট কাজ গোল্ডবার্গ জানিয়েছেন, এই ঝড়ের তীব্রতা এতোটা বেশি হবে না ও তেমন শীত পড়বে না। তবে খুব বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই অপেক্ষাকৃত গরম বৃষ্টিপাতের ফলে স্যান বার্নার্ডিনো কাউন্টি এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়ার পাহাড়ের তুষার গলে যেতে হবে।

লস এঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের পরিমাণ হবে দশমিক ৭৫ থেকে ১ দশমিক ৫ শতাংশ।

সান্তা বারবারা এবং স্যান লুইজ অবিসপো কাউন্টিতে ঝড় চলাকালীন ভারি বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের পরিমাণ হবে ২ থেকে ৪ ইঞ্চি। আর নর্থওয়েস্ট স্যান লুইজ অবিসপো কাউন্টিতে বৃষ্টিপাতের পরিমাণ হবে ৫ থেকে ১০ ইঞ্চি।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ১০ হাজার ফিটের উপরে পাহাড়ি এলাকায় তুষারপাত হবে। আর ৫ হাজার ফিটের উপরে তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে। ৫ হাজার ফিট এবং এর নিচের পাহাড়ি অঞ্চলে উচ্চ তাপমাত্রা এবং বৃষ্টিপাতে তুষার গলতে শুরু করতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত