আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

শনিবারেও ক্যালিফোর্নিয়ার আকাশ থাকবে মেঘলা, ঝরবে বৃষ্টি

শনিবারেও ক্যালিফোর্নিয়ার আকাশ থাকবে মেঘলা, ঝরবে বৃষ্টি

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় শনিবার (১১ মার্চ) সকাল পর্যন্ত হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে রবিবার নাগাদ আকাশ পরিষ্কার হয়ে যাবে।

শুক্রবার এবং শনিবার অ্যাটমোস্ফেরিক রিভারের প্রভাবে এই অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে শনিবার বিকাশ নাগাদ মেঘ পূর্ব দিকে সরে যাবে। রবিবার আবহাওয়া শীতল থাকবে তবে এদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই।

গত সপ্তাহের ঝড়ের চেয়ে এবারের ঝড়টি অপেক্ষাকৃত উষ্ণ। তুষারপাত হবে শুধুমাত্র ৮ হাজার ফিট উপরের পার্বত্য অঞ্চলে।

মঙ্গলবার নাগাদ আবারও দ্বিতীয় অ্যাটমোস্ফেরিক রিভারের প্রভাবে ভারি বৃষ্টিপাত শুরু হবে এবং বুধবার নাগাদ জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে শনিবার সকালে আধা ইঞ্চির মতো বৃষ্টিপাত হবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬৫ ডিগ্রি ফারেনহাইট। শনিবার বিকাল নাগাদ বৃষ্টিপাত কমে যাবে।

শনিবার উপত্যকা এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারে আধা ইঞ্চির মতো বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬৫ ডিগ্রি।

সৈকত অঞ্চলে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬৩ ডিগ্রি এবং সকালে বৃষ্টিপাত ঝরবে।

পাহাড়ি অঞ্চলে তিন ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৪৬ ডিগ্রি এবং ৮ হাজার ফিট উপরের পার্বত্য অঞ্চলে তুষারপাত হবে।

মরুভূমি অঞ্চলে শনিবার ভারি বাতাস বয়ে যাবে। বেগ থাকবে ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৬৪ ডিগ্রি ফারেনহাইট।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত