আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আসুজায় বন্দুক হামলায় আহত ৩

আসুজায় বন্দুক হামলায় আহত ৩

ছবি: এলএবাংলাটাইমস

আজুসায় শনিবার (১১ মার্চ) মধ্যরাতে এক বন্দুক হামলায় তিনজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী বলে জানিয়েছেন আজুসা পুলিশ ডিপার্টমেন্ট। তাদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

নর্থ গ্লেনফিনান অ্যাভিনিউ এর ৬০০ ব্লকে রাত ১টা ২৮ মিনিটে এই হামলাটি ঘটে।

ঘটনাস্থলে পুলিশ এসে গুলিতে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পেরামেডিক্স এর দল এসে তাদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। তবে তাদের কারোর মৃত্যু ঝুঁকি নেই বলে জানিয়েছে পুলিশ।

কর্তৃপক্ষ ধারণা করছে হামলার সাথে দুইজন জড়িত রয়েছে, তবে তাদের কোনো বৃত্তান্ত পুলিশের কাছে পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের সবাই গৃহহীন। হামলার সাথে গ্যাং সম্পর্কিত কোনো বিষয় জড়িত নয়।

কারো কাছে এই সম্পর্কে কোনো তথ্য থাকলে আসুজা পুলিশ ডিপার্টমেন্টের 626-812-3200 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত