আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

টানা ২৪ ঘণ্টা ভারি বৃষ্টিপাতে হবে বন্যা

টানা ২৪ ঘণ্টা ভারি বৃষ্টিপাতে হবে বন্যা

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আরেকটি অ্যাটমোস্ফেরিক রিভারের প্রভাবে মঙ্গলবার (১৪ মার্চ) থেকে বুধবার ভারি বৃষ্টিপাত ঝরবে। এছাড়া ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বৃষ্টিপাতে বন্যার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অ্যাটমোস্ফেরিক রিভারের প্রভাবে ২৪ ঘণ্টা উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত ঝরবে। সোমবার অপেক্ষাকৃত শুষ্ক দিন গেলেও মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং বেলা বাড়ার সাথেসাথে বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে।

মধ্যদিনে বৃষ্টিপাত সর্বোচ্চ জোরে ঝরবে এবং লস এঞ্জেলেস মেট্রো এলাকায় প্রতি ঘণ্টায় আধা ইঞ্চির মতো বৃষ্টিপাত ঝরতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় অঞ্চল এবং উপত্যকা অঞ্চলে দুই থেকে চার ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হবে। আর পাহাড়ের পাদদেশে তিন থেকে ছয় ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হবে। সাউথইস্টার্ন সান্তা বারবারা কাউন্টির পাহাড়ি অঞ্চল ও ওয়েস্টার্ন ভেনচুরা কাউন্টি অঞ্চলে সাত ইঞ্চির মতো বৃষ্টিপাত ঝরবে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ঝড়ের প্রভাবে বিভিন্ন অঞ্চলের সড়ক পানিতে তলিয়ে যেতে পারে। এছাড়া ব্যাপক বন্যা হতে পারে। এছাড়া দাবানলে পুড়ে যাওয়া অঞ্চল এবং পাহাড় থেকে পানি ও কাদার ঢল নেমে আসতে পারে।

এই ঝড়ের প্রভাবে প্রতি ঘণ্টায় ২০ থেকে ৫০ মাইল বেগে বাতাস বয়ে যেতে পারে। এতে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে যেতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত