আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

টানা তিনদিনের হরতাল কর্মসূচির ঘোষণা এলএইউএসডি কর্মী ইউনিয়নের

টানা তিনদিনের হরতাল কর্মসূচির ঘোষণা এলএইউএসডি কর্মী ইউনিয়নের

ছবি: এলএবাংলাটাইমস

আগামী সপ্তাহে টানা তিনদিনের জন্য হরতাল কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন লস এঞ্জেলেস ইউনিয়ন স্কুল ডিস্ট্রিক্ট এর হাজারো কর্মী। আর এই হরতালের কারণে ডিস্ট্রিক্ট স্কুলগুলো বন্ধ থাকবে।

প্রায় ৩ হাজার ক্যাফেটেরিয়া কর্মী, বাস চালক, কাস্টডিয়ান, স্পেশাল এডুকেশন অ্যাসিস্ট্যান্স এবং অন্যান্য শ্রমিকদের সংগঠন এসইআইইউ লোকাল ৯৯ জানিয়েছে, লস এঞ্জেলেস ইউনিফাইড এবং তাদের মধ্যে আলোচনার অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

তাই আগামী মঙ্গলবার (২১ মার্চ) থেকে হরতাল কর্মসূচি পালন করা হবে। আর এই হরতাল কর্মসূচির সাথে একাত্ম ঘোষণা করেছে শিক্ষকদের ইউনিয়ন ইউনাইটেড টিচার্স লস এঞ্জেলেস।

দুইটি ইউনিয়ন মিলিয়ে প্রায় ৬৫ হাজার কর্মী রয়েছে। বুধবার গ্র‍্যান্ড পার্কে র‍্যালির পর এই হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। র‍্যালিতে হাজারো কর্মী অংশ নেয়।

সংগঠনের অন্যতম মুখপাত্র ব্লাঙ্কা গ্যালেগোস জানান, প্রায় এক বছর ধরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ডিস্ট্রিক্ট'র সাথে আলোচনা করে কোনো ফল পাওয়া যায়নি। কর্মীরা তাদের ন্যয্য অর্থ দাবি করছে। এলএইউএসডি কর্মীরা বর্তমানে দারিদ্র‍্যসীমার নিচে বাস করছে।

ডিস্ট্রিক্ট জানিয়েছে, ইউনিয়নকে সম্প্রতি বেতন ভাতা বৃদ্ধি করে প্রস্তাব দিলেও সেটি ইউনিয়ন মানেনি। ২০২১ সালের জুলাই মাসের পূর্ববর্তীর জন্য ৫ শতাংশ বৃদ্ধি, ২০২২ সালের জুলাই মাসের পূর্ববর্তীদের জন্য ৫ শতাংশ বৃদ্ধি এবং ২০২৩ সালের জুলাই মাসে আরও ৫ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব দেওয়ার সাথে ২০২২-২৩ সালে ৪ শতাংশ বোনাস এবং ২০২৩-২৪ সালে ৫ শতাংশ বোনাস দেওয়া হবে।

তবে ইউনিয়ন আগামী কয়েক বছরের জন্য ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত