আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বার্গার কিং এর পার্কিং- এ গুলিতে একজনের মৃত্যু

বার্গার কিং এর পার্কিং- এ গুলিতে একজনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

সাউথ লস এঞ্জেলেসে বার্গার কিং এর বাইরে বন্দুক হামলায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) এই বন্দুক হামলাটি হয়।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স ৪৮ বছর। তবে তার নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, দুপুর ৩টা ২০ মিনিটের দিকে ভেরনন অ্যান্ড ফিগুএরোয়া স্ট্রিটের বার্গার কিং এর বাইরের পার্কিং লট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুই টিনএইজকে ফিগুএরোয়া থেকে ওয়েস্টবাউন্ডের দিকে পালাতে দেখা গেছে। একদের মধ্যে একজন কৃষ্ণাঙ্গ (১৮) এবং অন্যজন হিস্প্যানিক (১৯)। হত্যার ঘটনায় তাদের সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

পুলিশ জানায়, ওই ব্যক্তি ঘটনাস্থলে এসইউভি নিয়ে বার্গার কিং এর সামনে দাঁড়ায় এবং হেঁটে উল্টোদিকে দাঁড়ায়। সেখানে এই দুইজনের সাথে বিবাদ হলে তারা গুলি ছোঁড়ে।

কারো কাছে এই সম্পর্কে কোনো তথ্য থাকলে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের সাউথ বুরো হোমিসাইড ডিভিশনের 323-786-5100 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত