আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

৭১ ফ্রিওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৪

৭১ ফ্রিওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৪

ছবি: এলএবাংলাটাইমস

চিনো হিলসের ৭১ ফ্রিওয়েতে রবিবার (১৯ মার্চ) মাঝরাতে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ভুল লেনে গাড়ি ঢুকে দুর্ঘটনার পর এই হতাহত হয়েছে।

সেন্ট্রাল অ্যাভিনিউ এক্সিটের কাছে সাউথবাউণ্ড লেনের কাছে রাত ২টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি হয়েছে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল সূত্র জানিয়েছে, বেশ কয়েকজন বাসিন্দা ৯১১ তে কল করে জানায়, একটি গাড়ি সাউথবাউণ্ড লেনে থেকে নর্থবাউণ্ড লেনের দিকে যাওয়ার চেষ্টা করছে।

এর কয়েক মুহুর্ত পরেই চার থেকে পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে প্রথম একজন সার্জেন্ট এসে গাড়িতে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করে। কিন্তু গাড়িটিতে সম্পূর্ণ আগুন ধরে যাওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যহত হয়।

পরে গাড়িতে থাকা চারজনকে মৃত ঘোষণা করা হয়। আরেক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা অজানা।

দুর্ঘটনার পর থেকে ৭১ ফ্রিওয়ের সাউথবাউণ্ড লেন বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত