আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নিখোঁজ ১৩ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

নিখোঁজ ১৩ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

ছবি: এলএবাংলাটাইমস

পিকো রিভেরা থেকে নিখোঁজ ১৩ বছর বয়সী কিশোরীকে খুঁজে পেতে জনসাধারণের সাহায্য চেয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট।

নিখোঁজ কিশোরীর নাম আন্নাহি তাজেদা। বৃহস্পতিবার রাত ১টায় মেয়েটি রোজমিড বুলেভার্দের গোল্লাটিন রোডের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

শনিবার সংবাদ সম্মেলনে কিশোরীর মা কান্নাবিজড়িত কণ্ঠে জানান যে তিনি তার মেয়েকে নিরাপদে ফিরে পেতে চান। তিনি আরও জানান, সম্প্রতি জানতে পেরেছেন তার মেয়ে বিষন্নতা ও উদ্বীগ্নতায় ভুগছেন।

সার্ভিলেন্স ভিডিওতে মেয়েটির অবস্থান সর্বশেষ দেখা যায় মন্টেবেলোর বেভারলি বুলেভার্দ অ্যান্ড পপলার অ্যাভিনিউ এর কাছে ৭/১১ স্টোরে। সে কিছু স্ন্যাকস কিনে এবং এরপরই নিখোঁজ হয়ে যায়। বর্তমানে তার মোবাইল ও অনলাইন অ্যাক্টিভিটি নিয়ে ফরেনসিক তদন্তে নেমেছে উদ্ধারকারী দল।

লস এঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন জডি হুটাক জানান, এখন পর্যন্ত মেয়েটির নিখোঁজ হওয়ার পিছনে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি সংক্রান্ত কিছু পাওয়া যায়নি। এজন্যই মেয়েটিকে উদ্ধারে জনসাধারণের সাহায্য চাওয়া হচ্ছে।

আন্নাহি একজন হিস্প্যানিক কিশোরী, তার চুলের রঙ কালো এবং চোখের রঙ বাদামি। তার উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি, ওজন ১১৫ পাউন্ড। তাকে সর্বশেষ কালো হুডি এবং ধূসর-সাদা স্যুয়েটপ্যান্ট পরিহিত দেখা গেছে।

কিশোরীর পরিবার জানায়, নিখোঁজ হওয়ার পিছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে না এবং ইতোপূর্বে এরকম নিখোঁজের ঘটনা আর হয়নি। রোজমিড এর ট্যাম্পল ইন্টারমিডিয়েট স্কুলে অধ্যয়নরত কিশোরীটি।

লস এঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্ট জানায়, কারো কাছে মেয়েটি সম্পর্কে কোনো তথ্য থাকলে পিকো রিভেরা স্টেশনের 562-949-2421 নাম্বারে কল দিতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত