আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

মাদক সংক্রান্ত বিরোধের জেরে বন্দুক হামলা: মৃত ১, আহত ৩

মাদক সংক্রান্ত বিরোধের জেরে বন্দুক হামলা: মৃত ১, আহত ৩

ছবি: এলএবাংলাটাইমস

ওয়েস্ট হিলসে শনিবার (১ এপ্রিল) বিকেলে বন্দুক হামলার ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই গোলাগুলির ঘটনা হয়ে থাকতে পারে।

কর্তৃপক্ষ জানায়, বিকাল ৪টায় ফলব্রুক অ্যাভিনিউ অ্যান্ড ভ্যানওয়েন স্ট্রিটের একটি শপিং সেন্টারে এই বন্দুক হামলাটি হয়েছে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, বিবাদের এক পর্যায়ে পার্কিং লটে একাধিক ব্যক্তি বন্দুক বের করে এবং একে অপরের দিকে গুলি ছোঁড়ে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি প্রধান অ্যালান হেমিল্টন জানান, এই ঘটনায় জড়িত সকলেই আমাদের আটকের আওতায় রয়েছে। হতাহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বন্দুক হামলার পরপরই আরেক সন্দেহভাজন গাড়ি নিয়ে পালিয়ে যেতে চাইলে নিরীহ আরেক ব্যক্তিকে ধাক্কা দিয়ে আহত করে। পরে সন্দেহভাজন আরেকটি গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে ধাওয়া করে হেলিকপ্টার ইউনিট। এক পর্যায়ে ওয়েনসমাউথ অ্যাভিনিউ অ্যান্ড স্যাটিকয় স্ট্রিটের কাছে ব্যক্তিটি আত্মসমর্পণ করে।

ডেপুটি প্রধান হেমিল্টন জানান, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আরেক নারী ও পুরুষকে আটক করে পুলিশি জিম্মায় নেওয়া হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এটি একটি গ্যাং সম্পর্কিত ঘটনা বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এদিকে এই বন্দুক হামলায় ৪৫ বছর বয়েসী একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে মৃতের নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় ওয়েস্ট হিলস কমিউনিটি আশঙ্কামুক্ত রয়েছে। তদন্তের স্বার্থে শনিবার সন্ধ্যা পর্যন্ত শপিং মল এর পার্কিং বন্ধ রাখা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত