আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

হলিউডে বিবাদের জেরে গুলি, মৃত ২

হলিউডে বিবাদের জেরে গুলি, মৃত ২

ছবি: এলএবাংলাটাইমস

হলিউডে রবিবার (২ এপ্রিল) মধ্যরাতে বিবাদের জেরে শুরু হওয়া গোলাগুলিতে দুইজনের মৃত্যু হয়েছে।

লস এঞ্জেলেস পুলিশ জানিয়েছে, রাত ১২টা ১৫ মিনিটে সানসেট বুলেভার্দ অ্যান্ড এলএ ব্রিয়া অ্যাভিনিউ ইন্টারসেকশন এর পার্কিং লটে এই হামলাটি হয়।

কর্তৃপক্ষ জানায়, বিবাদ শুরু হওয়ার সময় বেশ কয়েকজন পার্কিং লট- এ অবস্থান নেয়। এরপরই একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বন্দুক বের করে এবং দুইজনের উপর একাধিক গুলি ছুঁড়ে।

তৎক্ষনাৎ গুলিবিদ্ধ দুইজনকে রেখে অন্যেরা সরে যায়। পার্কিং লটেই একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ অন্য আরেক ব্যক্তিকে সড়কের পাশে সাইডওয়াক থেকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে দমকলকর্মীরা এসে দুইজনকে বাঁচানোর চেষ্টা করে তবে ঘটনাস্থলেই একজন মারা যায়। অন্য আরেক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মৃত দুইজনের বয়স ২০ বছর ও তারা দুইজন কৃষ্ণাঙ্গ। তাদের নাম-ঠিকানা এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।

কারো কাছে এই হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য থাকলে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ওয়েস্ট ব্যুরো হোমিসাইড ডিভিশন এর 213-382-9470 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত