আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

সাইডওয়াকে গাড়ি উঠিয়ে দিয়ে শিশু হত্যা, আহত আরও ২

সাইডওয়াকে গাড়ি উঠিয়ে দিয়ে শিশু হত্যা, আহত আরও ২

ছবি: এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টির লাস ফ্লোরেস নেইবারহুডে রবিবার (২ এপ্রিল) বিকেলে মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, হতাহতরা সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে, সন্দেহভাজন ওই চালক বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে মিশন ভিয়েজোর অ্যান্টোনিও পার্কওয়ে অ্যান্ড অকট্রি লেনের উপর গাড়ি তুলে দেয়। সেখানে হতাহতের শিকার তিনজন হেঁটে যাচ্ছিলেন।

অরেঞ্জ কাউন্টি ফায়ার কর্তৃপক্ষ থান এনগুয়েন জানান, তাদের উদ্ধার করে তৎক্ষনাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। অন্য দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শিশুটির নাম বা বয়স এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হতাহত অন্যদের সাথে তার সম্পর্ক কী সেটাও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানিয়েছে, মদ্যপ বা মাদক গ্রহণ করে গাড়ি চালানোর অভিযোগে ওই চালককে আটক করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গাড়িটি ভেঙেচুরে সড়কের পাশের সাইডওয়াকে উঠে গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত