আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

পানিতে ডুবে নারীর মৃত্যু, গুরুতর অবস্থায় ২ শিশু

পানিতে ডুবে নারীর মৃত্যু, গুরুতর অবস্থায় ২ শিশু

ছবি: এলএবাংলাটাইমস

মুরিয়েতা পুলে শুক্রবার (৭ এপ্রিল) সকালে পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে এবং গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও দুইজন।

মুরিয়েতা পুলিশ জানিয়েছে, সকাল ১১টা ৩১ মিনিটে স্প্রিং মিয়াডো ড্রাইভের ২৩০০০ ব্লকের একটি বাড়িতে উপস্থিত হয়ে এই হতাহতদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলে এসে শিশু দুইটির পিতা ও আরও কয়েকজন প্রতিবেশীকে হতাহতদের সিপিআর করতে দেখা যায়। শিশু দুইটির বয়স আড়াই বছর ও দেড় বছর।

পানি থেকে ৬৫ বছর বয়সী নারীকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুইটি শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনার সূত্রপাত হয় তা পুলিশ নিশ্চিত নয়। এছাড়া এখনও কোনো নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। ঘটনাটি তদন্তনাধীন রয়েছে।

কারো কাছে এই সম্পর্কিত তথ্য থাকলে 951-461-6353 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত