আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ইসলামিক সেন্টারের দেওয়ালে ঘৃণাত্মক শব্দ লেখার অভিযোগে দুর্বৃত্তকে খুঁজছে পুলিশ

ইসলামিক সেন্টারের দেওয়ালে ঘৃণাত্মক শব্দ লেখার অভিযোগে দুর্বৃত্তকে খুঁজছে পুলিশ

ছবি: এলএবাংলাটাইমস

ইসলামিক সেন্টার অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দেওয়ালে ঘৃণাত্মক শব্দ লেখার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ইস্টার সানডেতে কোরিয়াটাউন এর কাছে ইসলামিক সেন্টারের সৌন্দর্য্যহানি করেছে এক দুর্বৃত্ত।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের অলিম্পিক ডিভিশক এক টুইটার বিবৃতিতে জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তি মধ্যরাতের পরে ভেরমোন্ট অ্যাভিনিউ এর আইসিএসসি ভবনে ইসলাম বিরোধী ঘৃণাত্মক কিছু শব্দ লিখেছে।

ইসলামিক সেন্টার সাউদার্ন ক্যালিফোর্নিয়া রবিবার এক বিবৃতি দিয়ে জানায়, সোমবার সকালে ঘটনার বিস্তারিত সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

তৎক্ষনাৎ বিবৃতিতে জানানো হয়েছে, লস এঞ্জেলেসে ইস্টার সানডের সকালে ইসলামিক সেন্টারে ইসলামবিরোধী লেখা মুসলিম কমিউনিটিকে মর্মাহত করেছে। প্রতিদিন ধর্মপ্রাণ নিরীহ মুসলিমরা এখানে আসেন এবং এটি বেশ উদ্বেগজনক ঘটনা সবার জন্য।

জাতি, ধর্ম নির্বিশেষে সুন্দর সমাজ গড়তে এই ধরণের পদক্ষেপ বেশ ক্ষতিকর ও এসবের জন্য সুষ্ঠু জবাবদিহিতা করতে হবে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।

ইতোমধ্যে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সন্দেহভাজন ব্যক্তির ছবি টুইটারে প্রকাশ করেছে। সার্ভিলেন্স ভিডিও থেকে এই ছবি নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। তার বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে এবং তার ওজন হবে ১৮০ পাউন্ড।

প্রকাশিত ছবিতে দেখা গেছে, কালো পোষাক ও কালো টুপি পরে এই ব্যক্তি দেওয়াল লিখন করে। তার কালো টি শার্টের সামনে গ্রাফিক্স ছিল।

কারো কাছে এই ব্যক্তি বা হামলাটি সম্পর্কে কোনো তথ্য থাকলে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের অলিম্পিক ডিভিশনের 213-382-9466 বা 213-382-9440 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত