আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

গাড়ি আর মোটরসাইকেল রেস: দুর্ঘটনায় মৃত ২

গাড়ি আর মোটরসাইকেল রেস: দুর্ঘটনায় মৃত ২

ছবি: এলএবাংলাটাইমস

ইস্টার সানডের রাতে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী ও ৭০ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল ও গাড়ির মধ্যে রেস চলছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাগনোলিয়া অ্যান্ড ফ্লাওয়ার অ্যাভিনিউ এর কাছে সকাল ৯টায় দুর্ঘটনার পর হতাহত হয় দুইজন।

ফুলারটন পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনাস্থলে অফিসাররা পৌঁছে একটি অডি সেডান, টয়োটা সিয়েনা মিনিভ্যান ও একটি ইয়ামাহা আরসিক্স মোটরসাইকেলকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করে।

ঘটনাস্থলেই ৭০ বয়স বয়সী পথচারী বৃদ্ধার মৃত্যু হয়। এছাড়া মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু ঘটে।

পুলিশ জানায়, অরেঞ্জথ্রোপ থেকে দ্রুতগতিতে ম্যাগনোলিয়া যাচ্ছিল অডি ও মোটরসাইকেলটি। এসময় ফ্লাওয়ার থেকে সাউথবাউন্ড ম্যাগনোলিয়ার দিকে একটি মিনিভ্যান টার্ন নিলে গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মোটরসাইকেলটি ভ্যানের রেয়ার প্যাসেঞ্জার সাইডে ধাক্কা দেয় এবং এতে ৩৫ বছর বয়সী মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়ে যায়। আর অডি গাড়িটি ভ্যানের ফ্রন্ট প্যাসেঞ্জার সাউডে ধাক্কা দেয় ও সড়কের পাশের এক পথচারীকে ধাক্কা দেয়।

ভ্যানকে ধাক্কা দেওয়ার পরেও অডি গাড়ি চলতে থাকে এবং একটি বাড়ির কাছের টেলিফোন পুলে ধাক্কা দেয়। এতে গ্যাস লিকও শুরু হয়।

গ্যাস লিক শুরু হলে বাসিন্দারা অন্যত্র সরে যায় এবং বেশ খানিকক্ষণ চেষ্টার পর গ্যাস লিক বন্ধ করা হলে বাসিন্দারা সেখানে ফিরে আসে।

মিনিভ্যানের চালক এবং এতে থাকা ১৫ বছর বয়সী কিশোরকে মৃদু আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর অডি গাড়ির চালক পিঠে সামান্য ব্যথা পেয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার তদন্ত চলছে। তবে মাদক বা অ্যালকোহলজনিত কারণে দুর্ঘটনাটি হয়নি বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কারো কাছে দুর্ঘটনা সম্পর্কিত কোনো তথ্য থাকলে ফুলারটন পুলিশ ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটরের (714) 738-6815 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত