নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
স্যান বার্নার্ডিনো কাউন্টিতে বুধবার (২৬ এপ্রিল) দুপুরে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এতে দুই গাড়ির চালক তৎক্ষনাৎ মারা যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, দুপুর দেড়টায় ক্যাজন পাসের কাছে ক্যাজন বুলেভার্দের কিনব্রুক রোডের কাছে দুর্ঘটনাটি হয়েছে।
স্যান বার্নাডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, একটি সাদা পিকআপ ট্রাক এবং একটি গ্রে সেডান গাড়ির সংঘর্ষ হয়। এতে মাত্র দুইজন যাত্রীই ছিল। দুইজনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা করে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর ক্যাজন বুলেভার্দের উভয় দিকের সড়ক বন্ধ করে দেওয়া হয়। দ্য ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল এবং দ্য স্যান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট ঘটনার তদন্ত শুরু করেছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন