সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা
ক্যাম্পাসে বিবাদের জেরে ছুরিকাঘাতে আহত দুই শিক্ষার্থী
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস হাই স্কুলের কাছে সোমবার (১ মে) একটি বিবাদের জেরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েচ হাসপাতালে ভর্তি রয়েছে।
তদন্তকারী দল জানায়, এই ঘটনায় সংশ্লিষ্ট সবাই পূর্বপরিচিত। স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিবাদের জেরে রিমপাও অ্যান্ড অলিম্পিক বুলেভার্দের কাছে এই হামলাটি হয়।
তবে আহত ছাত্রদের এখনও নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। তাদের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনার পর থেকে ক্যাম্পাসে বাড়তি শিক্ষার্থী মোতায়ন করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন