আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

গৃহহীন নারীর ৫০ লাখ ডলার লটারি জয়

গৃহহীন নারীর ৫০ লাখ ডলার লটারি জয়

ছবি: এলএবাংলাটাইমস

ভাগ্য সুপ্রসন্ন কাকে বলে! ছয় বছর আগেও তিনি ছিলেন গৃহহীন। লটারির টিকিট কিনে তিনি পেয়ে গেলেন ৫০ লাখ মার্কিন ডলার!

নাম তাঁর লুসিয়া ফরসেথ। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তাঁর ভাষায়, ২০২৩ সালটি যেন তাঁর জীবনের জন্য এক আশীর্বাদের বছর। এ বছরই বিয়ে করেছেন তিনি। শিক্ষাজীবনে একটি বাড়তি ডিগ্রি যুক্ত করতে পেরেছেন। এরপর ৫০ লাখ ডলারের এই লটারি জয়!

ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লুসিয়া ফরসেথের ৫০ লাখ ডলার জেতার ঘোষণা দেয়। লুসিয়া ফরসেথ তাঁর টিকিট কেনেন পিটসবার্গে ওয়ালমার্ট সুপারসেন্টার থেকে। তিনি ওই সুপারসেন্টারের বাইরে টিকিট স্ক্র্যাচ করেন। লুসিয়া ফরসেথ বলেন, তিনি চোখ বন্ধ করে লটারির একটি মাত্র টিকিট তুলেছিলেন। সেটাতেই ৫০ লাখ ডলার জিতে বিস্মিত হয়েছেন।

লুসিয়া ফরসেথ বলেন, ‘ছয় বছর আগে আমি ঘরহীন ছিলাম। চলতি বছরে বিয়ে করলাম, একটি বাড়তি ডিগ্রি লাভ করলাম এবং ৫০ লাখ মার্কিন ডলার জয়ী হলাম! ছয় বছর আগে গৃহহীন থাকা অবস্থায় আমি কখনোই ভাবিনি যে আমার জীবনে এমন কিছু ঘটতে পারে।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত