আপডেট :

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী ছাত্রের মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী ছাত্রের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশী মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম আরিফ মোহাম্মদ (১৮)।

রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ‘ডাবল হিট-এন্ড-রান’-এর শিকার হয়ে আরিফ মোহাম্মদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। স্থানীয় আলামেডা কাউন্টি করোনার অফিস দুর্ঘটনার শিকার নিউইয়র্কের বাসিন্দা আরিফ মোহাম্মদের পরিচয় শনাক্ত করেছে।

পুলিশের বরাত দিয়ে এবিসি সেভেন নিউজ জানায়, একটি ভাড়ায়চালিত জীপকারে চড়ে আরিফ মোহাম্মাদ স্থানীয় লিংকন অ্যাভিনিউ পাড়ি দেয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা অন্য একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দেয়। এসময় তার জিপকারটির স্টার্ট বন্ধ হয়ে যায়। ততক্ষণে ধাক্কা দেয়া গাড়িটি চলে যায়।

এসময় আরিফ মোহাম্মদসহ দুই যাত্রী জীপকার থেকে নামলে অন্য একটি গাড়ি আরিফকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দ্বিতীয়বার ধাক্কা দেয়া গাড়িটিও তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়।

নিউইয়র্কভিত্তিক বার্তা সংস্থা ইউএনএ জানায়, অসম্ভব মেধাবী ছাত্র আরিফ মোহাম্মদ নিউইয়র্কের উডসাইড এলাকায় তার পরিবারের সাথে বসবাস করতো। তার বাবার নাম মোহাম্মদ মাইন উদ্দিন খোকন। আরিফ মোহাম্মদ পরিবারের বড় ছেলে ছিল। সে মামুন টিউটোরিয়ালে কোচিং করতো এবং নিউইয়র্কের স্পেশালাইজড শিক্ষা প্রতিষ্ঠান ব্রুকলীন টেক হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে ফুল স্কলারশীপ নিয়ে বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়। এই ইউনিভার্সিটির অপর ক্যাম্পাস রয়েছে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। এই ক্যাম্পাসে তার এক বছর অধ্যয়ন করার কথা ছিল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত