আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনপন্থী ২৫ বিক্ষোভকারী গ্রেপ্তার

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনপন্থী ২৫ বিক্ষোভকারী গ্রেপ্তার

ছবি: এলএবাংলাটাইমস


লস এঞ্জেলসে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউএলসিএ) ক্যাম্পাস থেকে অন্তত ২৫ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার এ ধরপাকড়ের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে লস এঞ্জেলস পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ঝরনা ক্ষতিগ্রস্ত করা, সড়কে রং করা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম নষ্ট করা ও আসবাব ভাঙচুর করার মতো নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ক্যাম্পাসে এমন বিক্ষোভ আইনসিদ্ধ নয়।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাম্প্রতিক মাসগুলোয় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব বিক্ষোভে অংশ নেওয়া অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার ও বহিষ্কার করা হয়েছে। যেমন গত ৩০ এপ্রিল ইউএলসিএ ক্যাম্পাসেই ব্যাপক ধরপাকড় ও হামলার ঘটনা ঘটে।

সিএনএনের একজন বিশ্লেষক জানিয়েছেন, বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ৩০ এপ্রিল রাতে সবচেয়ে ইউএলসিএতে নাটকীয় যেসব পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল, তার বেশির ভাগেই জড়িত ছিলেন বহিরাগতরা। তবে গতকাল বেলা সোয়া ৩টার দিকে যাঁরা বিক্ষোভ শুরু করেন, তাঁরা ইউএলসিএর একটি ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত।

পুলিশ বলছে, ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয়। প্রথমে এ ডাকে সাড়া না দিলেও পরে তাঁরা সরে যান। পরে আবার তাঁবু খাটিয়ে ক্যাম্পাসে আস্তানা গাড়েন বিক্ষোভকারীরা। এমনকি বিশ্ববিদ্যালয়ের একটি হলেও প্রবেশ করেন তাঁরা। এ ছাড়া শিক্ষার্থীদের পরীক্ষায় বাধা দেওয়া হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ায় সোমবার রাত ৮টার দিকে প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিশ্ববিদ্যালয়ের সব ধরনের স্থাপনা ও সম্পদ থেকে ১৪ দিন দূরে থাকার নির্দেশ দেওয়ার পর মুক্তি দেওয়া হয়েছে।

এল এবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত