আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

সাকিবের ভুতুড়ে পারফরম্যান্স, হারলো লস এঞ্জেলস

সাকিবের ভুতুড়ে পারফরম্যান্স, হারলো লস এঞ্জেলস

ছবি: এলএবাংলাটাইমস

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের হতশ্রী পারফরম্যান্সের ধারাবাহিকতা চলছে যুক্তরাষ্ট্রে চলমান মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি। মেজর লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে বাজে সময় পার করছেন সাকিব। ব্যাটে কিছু রান পেলেও বোলিংয়ে ছন্নছাড়া ছিলেন। আজ সবকিছুতে ছাড়িয়ে গেছেন বাঁহাতি অলরাউন্ডার। ব্যাটিং-বোলিংয়ে কোনও অবদানই রাখতে পারেননি তিনি। তার দল লস এঞ্জেলস নাইট রাইডার্সও লাগাতার ম্যাচ হেরে যাচ্ছে। প্রথম ম্যাচ জেতার পর টানা দুই ম্যাচ হারলো তারা।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে লস অ্যাঞ্জেলস আজ খেলেছে সিয়াটল অর্কাসের বিপক্ষে। টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিবদের নাইট রাইডার্স নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

ওপেনার জেসন রয় ছাড়া টপ অর্ডারের কেউই রান পাননি। তার ৫২ বলে ৬৯ রানের ইনিংসের পর মিডল অর্ডারে ডেভিড মিলারের ২২ বলে ৪৪ রানের অপরাজিত ক্যামিও ইনিংসের সুবাদে লস এঞ্জেলস ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে।

এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। ৭ বলে ৭ রান করে আউট হওয়া সাকিবের আউটের ধরণ ছিল দৃষ্টিকটূ। ইনিংসের ১৩তম ওভারে সাকিবকে লেগসাইড বরাবর ফুলটস ছোড়েন সিয়াটলের বাঁহাতি স্পিনার হারমিত সিং। পুল করতে গিয়ে টাইমিং মেলাতে ব্যর্থ হলেও বল চলে যায় শর্ট ফাইন লেগে।

আর তাতেই ডান দিকে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ তুলে নেন ইমাদ ওয়াসিম। শুধু ব্যাটিংয়ে ব্যর্থ হচ্ছেন না সাকিব। বরাবরের মতো বোলিংয়ে ব্যর্থ হচ্ছেন। এদিন ২ ওভারে ২৩ রান খরচ করে উইকেট শূন্য ছিলেন। সাকিবের মতো লস অ্যাঞ্জেলসের অন্য বোলাররাও কোনও প্রভাব ফেলতে পারেননি। ১৬৯ রান তাড়া করতে নেমে সিয়াটল অর্কাসের উদ্বোধনী জুটি ভেঙে যায় ১৭ রানে। এরপর কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন মিলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। তারা ১০৩ বলে ১৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। রিকেলটন পান সেঞ্চুরির দেখা। ৬৬ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১০৯ রানের ইনিংসটি সাজান এই ব্যাটার। কুইন্টন ডি কক অপরাজিত থাকেন ৫১ রানে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত