আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আগামী সপ্তাহে আরও বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আগামী সপ্তাহে আরও বৃষ্টির সম্ভাবনা

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আগামী সপ্তাহে আরও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS)। তবে বর্তমান নিম্নচাপের কারণে সৃষ্ট শুষ্ক ও ঠাণ্ডা আবহাওয়া অন্তত বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী থাকবে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে। তবে পূর্ববর্তী সপ্তাহান্তের প্রবল ঝড়ের তুলনায় এবারের বৃষ্টিপাত অপেক্ষাকৃত কম হবে। সামগ্রিকভাবে এক চতুর্থাংশ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও উঁচু অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বেশি হতে পারে।

NWS-এর আবহাওয়াবিদ লিসা ফিলিপস জানিয়েছেন, 'গতবারের নিম্নচাপটি অত্যন্ত ঠাণ্ডা ছিল, যার ফলে বজ্রপাত ও প্রবল বৃষ্টি হয়েছিল, যা ভূমিধসের কারণ হতে পারে। কিন্তু এবারের সিস্টেমটি তুলনামূলকভাবে উষ্ণ, তাই সেই মাত্রার ঝুঁকি কম থাকবে'।

গত সপ্তাহান্তের ঝড়ে অনেক গাড়িচালক ক্যালিফোর্নিয়ার পাহাড়ি অঞ্চলে আটকে পড়েন। এছাড়া মালিবু ও প্যালিসেডস অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়। একইসঙ্গে মাটি ও ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার কারণে প্যাসিফিক কোস্ট হাইওয়ে থেকে গ্র্যান্ড ভিউ ড্রাইভ পর্যন্ত টোপাঙ্গা ক্যানিয়ন বুলেভার্ড সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, 'আগামী সপ্তাহের বৃষ্টিপাতের নির্দিষ্ট পরিমাণ ও সময়সূচি এখনো অনিশ্চিত। তবে “মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাত এবং উচ্চ প্রবাহের ঝুঁকি কিছুটা হলেও রয়েছে'।

তবে এর আগে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে সান্তা বারবারার উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে NWS।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত