আপডেট :

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

গাড়ির চাকা চুরি করতে গিয়ে মালিকের স্বামীকে গুলি, অভিযুক্ত গ্রেফতার

গাড়ির চাকা চুরি করতে গিয়ে মালিকের স্বামীকে গুলি, অভিযুক্ত গ্রেফতার

ছবিঃ এলএবাংলাটাইমস

এক ব্যক্তি গাড়ির চাকা ও রিম চুরি করতে গিয়ে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হয়েছেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশের (LAPD) মুখপাত্র জানিয়েছেন, সোমবার রাত ১২:৩০ মিনিটের দিকে নর্থ হিলস এলাকার গ্লেডহিল স্ট্রিটের ১৬০০০ ব্লকে গুলির ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবককে (২০-এর কোঠায়) গুলিবিদ্ধ অবস্থায় পান। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

“ভুক্তভোগী দেখতে পান যে, তাঁর স্ত্রীর গাড়ির কাছে একটি গাড়ি এসে থামে,” বলেন LAPD মুখপাত্র। “তিনি বাইরে গিয়ে দেখতে পান এক ব্যক্তি গাড়ির চাকা ও রিম চুরি করার চেষ্টা করছে।”

ভুক্তভোগী চিৎকার করলে, চোর তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে,” যোগ করেন LAPD মুখপাত্র।

গুলি চালানোর পর সন্দেহভাজন ব্যক্তি, যাঁর বয়স ৪০-এর কোঠায়, এলাকা থেকে পালিয়ে যান। তবে পরে পুলিশ তাঁকে আটক করে।

KTLA-এর ফটো সাংবাদিক হোসে আলভারাদোর ধারণ করা ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে।

পুলিশ সন্দেহভাজনের পরিচয় বা তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত