আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

মেক্সিকোতে আটক আমেরিকান দম্পতি, মুক্তির দাবি জানাল পরিবার

মেক্সিকোতে আটক আমেরিকান দম্পতি, মুক্তির দাবি জানাল পরিবার

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্প্রিং আরবার শহরের বাসিন্দা পল এবং ক্রিস্টি একেও বর্তমানে মেক্সিকোর একটি সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে বন্দি রয়েছেন বলে জানিয়েছে তাদের পরিবার।

ক্রিস্টির মেয়ে লিন্ডসে হল জানিয়েছেন, তার মা ও সৎ বাবা গত ৪ মার্চ কানকুনের একটি বিমানবন্দর থেকে গ্রেফতার হন এবং গত ২১ দিন ধরে বিনা জামিনে আটক রয়েছেন।

নেক্সস্টারের ডব্লিউএলএনএস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে হল অভিযোগ করেন, একটি হোটেল গ্রুপ "দ্য প্যালেস কোম্পানি" কর্তৃক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডে করা চার্জ নিয়ে আপত্তি তোলার কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে।

হল জানান, একেও দম্পতি মেক্সিকো পৌঁছানোর পর কাস্টমস পার হওয়ার সময় তাদের পাসপোর্টে একটি নোটিশ দেওয়া হয়, যা তাদের গ্রেফতারের কারণ হয়ে দাঁড়ায়।

স্থানীয় মেক্সিকান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কানকুনের একটি হোটেল চেইন থেকে এক লাখ ডলারের বেশি প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের নভেম্বর মাসে তারা একটি মেম্বারশিপ কেনার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এবং মাসিক কিস্তিতে পরিশোধের জন্য তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়।

কানকুন-ভিত্তিক সংবাদপত্র রিভেরা মায়া নিউজ জানিয়েছে, পল একেও মোট ১৩টি লেনদেন বাতিল করেছেন, যার পরিমাণ ১,১৬,৫৮৭ মার্কিন ডলার (তৎকালীন সময়ে প্রায় ২৪ লাখ মেক্সিকান পেসো)। এ ছাড়া, ক্রিস্টির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি একটি ফেসবুক গ্রুপে হোটেলের বিরুদ্ধে প্রতারণার কৌশল শেয়ার করেছিলেন।

তবে, হল এসব অভিযোগকে ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, আমেরিকান এক্সপ্রেস তদন্তের পর একেও দম্পতির পক্ষেই রায় দিয়েছে।

“এই ঘটনা সবাইকে জানানোর জন্য এবং সত্য প্রকাশের জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি,” এক টেক্সট বার্তায় হল বলেন, “সত্যের জয় হবে।”

পরিবার জানিয়েছে, তারা মেক্সিকোতে মার্কিন দূতাবাস এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু এখনও পল ও ক্রিস্টিকে মুক্ত করা হয়নি।

হল জানান, তারা আমেরিকান ও মেক্সিকান উভয় আইনজীবী নিয়োগ করেছেন। তবে, তাদের মুক্তির জন্য হোটেল কর্তৃপক্ষ ২,৫০,০০০ ডলার দাবি করছে এবং এমন একটি চুক্তিতে স্বাক্ষর করতে বলছে, যা তাদের মুক্তির নিশ্চয়তা দেয় না।

এ ঘটনায় একেও পরিবারের সদস্যরা অত্যন্ত হতাশ ও উদ্বিগ্ন।

“আমরা ২১ দিন ধরে আমার সৎ বাবার সঙ্গে একবারও কথা বলতে পারিনি,” হল বলেন। “আমার মা প্রতিদিন মাত্র একবার ফোন করতে পারেন, তাও খুব স্বল্প সময়ের জন্য। ফোনে কেউ তাকে কথা বলা বন্ধ করতে বললেই তাকে ফোন রেখে দিতে হয়।”

এদিকে, মার্কিন কংগ্রেস সদস্য টম ব্যারেট জানিয়েছেন, তিনি পরিবারটির সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে একেও দম্পতিকে দ্রুত মুক্ত করা যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত