আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ডাক বাহকদের ওপর চোরদের হামলা, টার্গেট ‘অ্যারো কি’

ডাক বাহকদের ওপর চোরদের হামলা, টার্গেট ‘অ্যারো কি’

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ডাক বাহকদের (পোস্টাল ক্যারিয়ার) ওপর হামলার ঘটনা দিন দিন বাড়ছে। ডাক পরিষেবা কর্মীদের জন্য এসব হামলা শুধু শারীরিকভাবে আঘাতের কারণই নয়, বরং এটি মার্কিন ডাক পরিষেবার (ইউএসপিএস) গ্রাহকদের জন্যও বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে।

ক্যালিফোর্নিয়ায় ৫১৬টি হামলার ঘটনা

২০২৩ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় ডাক বাহকদের ওপর অন্তত ৫১৬টি হামলার ঘটনা ঘটেছে। ফেডারেল রেকর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত শুধু লস অ্যাঞ্জেলেস শহরেই ডাক কর্মীদের ওপর ৫৫টি হামলা বা ডাকাতির ঘটনা ঘটেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে সান ফ্রান্সিসকো, যেখানে ৫২টি হামলা হয়েছে। তৃতীয় স্থানে থাকা ওকল্যান্ডে ঘটেছে ৪৬টি হামলা, আর সান বার্নার্ডিনোতে ঘটেছে ১১টি।

টার্গেট ‘অ্যারো কি’

অধিকাংশ ক্ষেত্রে ডাক কর্মীদের লক্ষ্যবস্তু করা হয় তাদের কাছে থাকা বিশেষ ‘অ্যারো কি’-এর জন্য। এই চাবি ক্লাস্টার মেইলবক্স খোলার জন্য ব্যবহৃত হয়, যা সাধারণত অ্যাপার্টমেন্ট ভবন, শিল্প এলাকা এবং আবাসিক কমপ্লেক্সে (HOA) পাওয়া যায়।

২০২৩ সালে ক্যালিফোর্নিয়ায় ৩৯২টি অ্যারো কি চুরি বা হারানোর ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৪৭টিতে। এসব চাবি কালোবাজারে বিক্রি করা হয়, যা ডাক চোরদের মেইলবক্স থেকে সহজেই ডাকপত্র চুরি করতে সহায়তা করে।

লস এঞ্জেলেস ডাক চুরির উদ্বেগজনক সংখ্যা

২০২৩ সালে লস এঞ্জেলেস কাউন্টিতে ডাক পুলিশ বিভাগে ৭,৫০৯টি ডাক চুরির অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে বেলফ্লাওয়ারের ৯০৭০৬ জিপ কোড এলাকা থেকে। 

ডাক কর্মীদের নিরাপত্তা এবং গ্রাহকদের ডাক চুরির হাত থেকে বাঁচাতে ডাক বিভাগের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ডাক পরিষেবার নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদেরও সচেতন থাকতে হবে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত