আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

৮ লাখ ডলারের হিসাব নেই: লস এঞ্জেলেস ফায়ারফাইটার্স ইউনিয়নের প্রধান বরখাস্ত

৮ লাখ ডলারের হিসাব নেই: লস এঞ্জেলেস ফায়ারফাইটার্স ইউনিয়নের প্রধান বরখাস্ত

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস ফায়ার সার্ভিসের ইউনিয়ন প্রধান ফ্রেডি এসকোবারকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, তিনি যথাযথ ডকুমেন্টেশন ছাড়াই ইউনিয়নের তহবিল থেকে $২,৬৫,০০০ (প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা) খরচ করেছেন।

ফায়ারফাইটারদের জাতীয় সংগঠন International Association of Fire Fighters (IAFF) জানিয়েছে, ইউনিয়নের এই গুরুতর আর্থিক অনিয়মের বিষয়টি একটি নিরীক্ষার (অডিট) মাধ্যমে ধরা পড়েছে। সংগঠনটি জানায়, এসকোবারের নেতৃত্বে লস এঞ্জেলেস ইউনিয়ন UFLAC (United Firefighters of Los Angeles City) সদস্যদের অর্থ ব্যবহারে পর্যাপ্ত প্রমাণ বা রসিদ দেখাতে পারেনি।

নিরীক্ষায় আরও উঠে এসেছে, ইউনিয়নের সাবেক সেক্রেটারি অ্যাডাম ওয়াকার ব্যক্তিগত অ্যাকাউন্টে সরাসরি ইউনিয়নের তহবিল স্থানান্তর করেন এবং সেই অর্থ ব্যয়েরও কোনো রসিদ দেখাতে পারেননি।

সাবেক কোষাধ্যক্ষ ডোমিনগো আলবারান-এর বিরুদ্ধেও একই রকম অভিযোগ রয়েছে—তিনি কয়েক লাখ ডলারের খরচের কোনো হিসাব জমা দেননি।

IAFF এক বিবৃতিতে জানায়, "নিরীক্ষায় দেখা গেছে, সদস্যদের অর্থ ব্যয়ের ক্ষেত্রে UFLAC নেতৃত্ব যথাযথ নথিপত্র রাখেনি। এ কারণে আমরা এখন একটি কনজারভেটর (অস্থায়ী তত্ত্বাবধায়ক) নিয়োগ দিয়েছি, যিনি সাময়িকভাবে ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করবেন।"

সোমবার লস এঞ্জেলেস ফায়ারফাইটারদের কাছে IAFF থেকে একটি চিঠি পাঠানো হয় যেখানে বলা হয়, "সদস্যদের অর্থে ৮ লাখ ডলারের বেশি ক্রেডিট কার্ড খরচের যথাযথ ব্যাখ্যা নেই। এই আর্থিক দায়িত্বহীনতা UFLAC-এর ভাবমূর্তি নষ্ট করেছে এবং সদস্যদের ক্ষতিগ্রস্ত করেছে।"

এ বিষয়ে Eyewitness News এসকোবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। তবে নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রামে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, "এই মিথ্যা অভিযোগগুলো ঘৃণ্য এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালাতে এসব করা হচ্ছে। আমি আমার নাম পরিষ্কার করব।"

IAFF জানায়, বর্তমান কোষাধ্যক্ষের উদ্বেগের ভিত্তিতে তারা এই তদন্ত শুরু করে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত