আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

ছবি: এলএবাংলাটাইমস

নেপালে ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলের মধ্যে পড়ে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক দম্পতি। হিমালয় থেকে নেমে আসা প্রবল স্রোতকে তাদের কাছে মনে হয়েছিল ৬০ থেকে ৭০ ফুট উঁচু একটি কালো সুনামি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে দম্পতির একজন পট্টাভিরামান ভেঙ্কটেশন বলেন, ‘আমি জানতাম, এবার মারা যাব।’

রাজা ও তার সঙ্গী ভেঙ্কটেশন প্রথমবারের মতো তিব্বতে তীর্থযাত্রায় গিয়েছিলেন। তিব্বত থেকে ফেরার পথে তারা নেপালের রাসুয়া জেলার চীন সীমান্তবর্তী এলাকায় একটি ট্যুর বাসে ছিলেন।

বাসটি টিমুরে গ্রামের কাছ দিয়ে যাওয়ার সময় হঠাৎ পাহাড়ের দিক থেকে প্রচণ্ড গতিতে পানি, বরফ ও ধ্বংসাবশেষ নেমে আসতে শুরু করে। মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

ভেঙ্কটেশন বলেন, দূর থেকে পানির স্রোতটিকে প্রায় ৬০ থেকে ৭০ ফুট উঁচু মনে হচ্ছিল।

‘এটা দেখতে সুনামির মতো ছিল, তবে পুরোটা ছিল কালো। আমি দেখতে পাচ্ছিলাম, বিশাল এক দানবের মতো কিছু আমাদের দিকে নেমে আসছে। তখন বুঝতে পারছিলাম না এটা পানি নাকি আগুন। প্রথমে আমার মনে হয়েছিল, হয়তো বনভূমিতে আগুন লেগেছে।’

বিপদ বুঝতে পেরে রাজা তার সঙ্গীর কলার ধরে টেনে বলেন, ‘দৌড়াও।’ এরপর দুজন বাস থেকে নেমে প্রাণপণে উঁচু জায়গার দিকে ছুটতে শুরু করেন।

তখন আশপাশের হাজারো মানুষও জীবন বাঁচাতে দৌড়াচ্ছিলেন। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, কেউ কেউ প্রবল স্রোতে ভেসে যাচ্ছেন। আবার অনেকে কোনোমতে উঁচু জায়গায় উঠে প্রাণে বেঁচে যান। পরে তাদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।

দম্পতিটি একটি সিঁড়ি বেয়ে পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকেন। কিন্তু পথটি ছিল অত্যন্ত বিপজ্জনক।

ভেঙ্কটেশন বলেন, ‘পথে বাড়িঘর ভেঙে পানির সঙ্গে ভেসে আসছিল।’

আর রাজা বলেন, নিচে বন্যার স্রোতে মানুষ ভেসে যাওয়ার সময় তাদের চিৎকার শুনতে পাচ্ছিলেন তিনি।

‘আমি নিজের চোখের সামনে মৃত্যু দেখেছি,’ বলেন রাজা।

একপর্যায়ে এক গাইড তাদের কাছের একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যান। সেখানে পৌঁছানোর পথ ছিল সরু, পিচ্ছিল এবং কাদামাটি ও পাথরে ভরা।

রাজা বলেন, ‘কীভাবে এত ওপরে উঠেছি, আমি নিজেও জানি না। খুব কঠিন ছিল।’

ভেঙ্কটেশনও জানান, পাহাড়ে ওঠার সময় তাদের প্রতিটি পদক্ষেপ ছিল ঝুঁকিপূর্ণ।

শেষ পর্যন্ত তারা কয়েকজন স্থানীয় বাসিন্দা ও পর্যটকের সঙ্গে একটি ছাগলের ঘরে রাত কাটান। পরদিন হেলিকপ্টারে করে তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়।

তাদের ট্যুর বাসে থাকা সবাই বেঁচে গেছেন বলেও জানান এই দম্পতি।

ভেঙ্কটেশন বলেন, ‘আমরা যে বেঁচে ফিরেছি, এটা কোনো অলৌকিক ঘটনা ছাড়া আর কিছু নয়।’

এই ভয়াবহ অভিজ্ঞতার পর জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। ভেঙ্কটেশন বলেন, এই ঘটনা তাকে জীবনের মূল্য নতুন করে উপলব্ধি করতে শিখিয়েছে।

তার ভাষায়, ‘ভালো থাকুন, ভালো কাজ করুন, ভালো চিন্তা করুন। বাকিটা যিনি আমাদের ওপরে আছেন, তাঁর ওপর ছেড়ে দিন।’

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত