আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ইংলউড শহর সোফি স্টেডিয়াম, কিয়া ফোরাম এবং ইনটুইট ডোমের সঙ্গে শহরের রেল যোগাযোগ আরও উন্নত করতে ২৬ কোটি ১০ লাখ ডলারের একটি বড় পরিবহন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পথে এগোচ্ছে।

ইংলউড সিটি কাউন্সিল প্রকল্পটি নির্মাণের জন্য বেসরকারি খাতের অংশীদার হিসেবে এলিভেট ইংলউড ডেভেলপমেন্ট করপোরেশনকে নির্বাচন করেছে। এই কনসোর্টিয়ামে রয়েছে প্লেনারি আমেরিকাস, সুইনারটন এবং ওয়াল্টার পি. মুর।

প্রকল্পটির পুরো ২৬১ মিলিয়ন ডলারের অর্থায়ন হবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ও মেট্রোর অনুদানের মাধ্যমে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ইংলউডের বিভিন্ন ভেন্যুতে বছরে অনুষ্ঠিত প্রায় ৬০টি বড় অনুষ্ঠানে দর্শক ও যাত্রীদের চলাচল সহজ করার পাশাপাশি ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়ও এই অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইংলউডের মেয়র জেমস টি. বাটস জুনিয়র বলেন, উচ্চ লক্ষ্য নির্ধারণ করলে কী অর্জন করা সম্ভব, ইংলউড তা প্রমাণ করেছে। তাঁর ভাষায়, প্রকল্পটির নির্মাণ ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখা হয়েছে এবং পুরো অর্থ এসেছে প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত অঙ্গরাজ্য ও মেট্রোর অনুদান থেকে। এতে শহরের সাধারণ তহবিলের কোনো অর্থ ব্যয় হবে না।

প্রকল্পের আওতায় তিনটি নতুন ‘মোবিলিটি হাব’ নির্মাণ করা হবে। এর মধ্যে সবচেয়ে বড় হাবটি গড়ে উঠবে ফ্লোরেন্স অ্যাভিনিউ ও মার্কেট স্ট্রিটের সংযোগস্থলে। এটি একটি পথচারী সেতুর মাধ্যমে কে লাইনের ডাউনটাউন ইংলউড স্টেশনের সঙ্গে যুক্ত থাকবে। সেখানে একাধিক বাস বে এবং পার্কিং সুবিধা থাকবে।

তবে ডাউনটাউন হাবটি নির্মাণ করা হবে একটি শপিং সেন্টারের জায়গায়, যেখানে আগে ২০টিরও বেশি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, অঙ্গরাজ্যের স্থানান্তর সুবিধার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ডাউনটাউন এলাকায় নতুন করে স্থানান্তরে সহায়তার জন্য সর্বোচ্চ আড়াই লাখ ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে।

মার্কেট স্ট্রিটের বিভিন্ন স্থানে এবং সি লাইনের কাছেও ছোট আকারের মোবিলিটি হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় মার্কেট স্ট্রিট, ম্যানচেস্টার এবং কুইন স্ট্রিট এলাকায় রাস্তার অবকাঠামো উন্নয়ন, ল্যান্ডস্কেপিং, দিকনির্দেশনা ব্যবস্থা, রাস্তার আসবাব, আলোকসজ্জা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হবে।

বড় অনুষ্ঠান বা খেলার দিনগুলোতে যাত্রীদের যাতায়াত সহজ করতে উত্তর-দক্ষিণমুখী বিশেষ বাস লেন চালু করা হবে। এসব বাস লেন কে লাইন ও সি লাইনের সঙ্গে সংযোগ স্থাপন করবে।

রাস্তার সৌন্দর্যবর্ধন ও উন্নয়নকাজ আগামী নভেম্বর থেকে শুরু হয়ে প্রায় দুই মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের অন্যান্য অংশ, যেমন বিশেষ বাস লেন ও ট্রাফিক সিগন্যাল উন্নয়ন, ২০২৭ সালে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সোফি স্টেডিয়াম ও ইংলউডের অন্যান্য ক্রীড়া ও বিনোদনকেন্দ্রের সঙ্গে রেল যোগাযোগ সহজ করতে শুরুতে শহর কর্তৃপক্ষ একটি পৃথক লাইনে চলাচলকারী ‘পিপল মুভার’ ব্যবস্থা নির্মাণের পরিকল্পনা করেছিল। প্রকল্পটির জন্য এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়নের সম্ভাবনা তৈরি হয়েছিল।

তবে রাজনৈতিক বিরোধিতার মুখে ২০২৪ সালে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। বর্তমান পরিবহন ও রাস্তা উন্নয়ন প্রকল্পটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে ভবিষ্যতে প্রয়োজনীয় অর্থায়ন পাওয়া গেলে ‘পিপল মুভার’ নির্মাণের পথ বন্ধ না হয়।

শহর কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই অবকাঠামো ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সময় আন্তর্জাতিক দর্শনার্থীদের যাতায়াত সহজ করার পাশাপাশি দীর্ঘমেয়াদে ইংলউডের বাসিন্দাদের জন্যও উন্নত ও কার্যকর পরিবহন সুবিধা নিশ্চিত করবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত