আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার লা ভার্নেতে একটি বড় পানির ট্যাংকে আটকে পড়া মা ভালুক ও তার দুই শাবককে উদ্ধার করা হয়েছে।

শনিবার ক্লেরমন্ট ওয়াইল্ডারনেস পার্কের ৫-মাইল লুপ ট্রেইলের কাছে ওই পানির ট্যাংকে ভালুকগুলো আটকা পড়ে। ট্যাংকটি লা ভার্নে ফায়ার ডিপার্টমেন্টের ব্যবহৃত বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ (সিডিএফডব্লিউ)।

কয়েকজন দৌড়বিদ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পানির ট্যাংকের কাছ থেকে ভালুকের মতো চিৎকারের শব্দ শুনতে পান। পরে তারা বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে ট্যাংকের ভেতরে একটি পূর্ণবয়স্ক কালো ভালুক ও তার দুই শাবককে দেখতে পান। এরপর তারা কর্তৃপক্ষকে খবর দেন।

উদ্ধারকারী দলের সদস্য জেমি কার্ক জানান, কী ঘটছে তা দেখতে তারা পানির ট্যাংকের ওপরে ওঠেন। ট্যাংকের ওপরের একটি ছোট ছিদ্র দিয়ে তাকাতেই তারা দেখতে পান, মাত্র তিন ফুট দূরে একটি ভালুক তাদের দিকে তাকিয়ে আছে।

উদ্ধারের সময় তোলা ছবিতে দেখা যায়, আংশিক পানিতে ভরা ট্যাংকের ভেতর ভালুকগুলো পানির ওপরে মাথা রাখার চেষ্টা করছে। ডুবে যাওয়ার ঝুঁকি থাকায় সিডিএফডব্লিউ কর্মকর্তারা প্রথমে ট্যাংকের পানি বের করে দেন।

উদ্ধারকারীরা পৌঁছানোর আগেই একটি শাবক নিজে থেকেই ট্যাংক থেকে বের হতে সক্ষম হয়। পরে সেটিকে কাছের একটি গাছে নিরাপদ অবস্থায় পাওয়া যায়।

এরপর দমকলকর্মীরা ট্যাংকের একটি ছিদ্র বড় করে দেন এবং ভেতরে একটি মই নামিয়ে দেন। মই ব্যবহার করে মা ভালুক ও অন্য শাবকটি ট্যাংক থেকে বের হওয়ার সুযোগ পায়।

সিডিএফডব্লিউ কর্মকর্তারা পুরো উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে মা ভালুক ও শাবকটি মই বেয়ে ট্যাংকের বাইরে উঠে দ্রুত জঙ্গলের দিকে চলে যায়।

সিডিএফডব্লিউ জানায়, “তিনটি ভালুকই এখন ট্যাংকের বাইরে এবং নিরাপদে রয়েছে।”

উদ্ধার অভিযান চলাকালে লা ভার্নে ফায়ার ডিপার্টমেন্ট ট্যাংকের পানি পুরোপুরি বের করে দেয়। ভবিষ্যতে ভালুক বা অন্য কোনো বন্যপ্রাণী যাতে আবার ট্যাংকের ভেতরে আটকা না পড়ে, সে জন্য ট্যাংকটি এখন নিরাপদভাবে বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা তিন ভালুককেই পরে নিরাপদে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত