আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তির বাড়ি থেকে বিস্ফোরক ও বেআইনি অস্ত্র উদ্ধার

ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তির বাড়ি থেকে বিস্ফোরক ও বেআইনি অস্ত্র উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টিতে একটি গাড়ি থামানোর পর পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, যার কাছ থেকে উদ্ধার হয়েছে অবৈধ অস্ত্র, বিস্ফোরক তৈরির উপকরণ ও বিপুল পরিমাণ গুলি। বৃহস্পতিবার (১৮ জুলাই, ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কাউন্টি শেরিফ বিভাগ।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ব্র্যান্ডন এডওয়ার্ডস (৩৮), যিনি হোমল্যান্ড শহরের বাসিন্দা। তাকে ৮ জুন সকালে টেমেকুলা শহরের গ্লেন ওকস ও প্র্যাট রোড এলাকায় চুরি যাওয়া একটি গাড়ি চালাতে দেখে থামায় পুলিশ। গাড়ি তল্লাশি করে পাওয়া যায় চারটি আগ্নেয়াস্ত্র (রাইফেল ও হ্যান্ডগান), সাইলেন্সার এবং বিপুল পরিমাণ গুলি।

এরপর এডওয়ার্ডসকে অস্ত্র আইনে ও চুরি যাওয়া গাড়ির মালিকানা রাখার অভিযোগে গ্রেফতার করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ আরও বহু অবৈধ অস্ত্র, বিস্ফোরক তৈরির উপকরণ এবং কিছু তৈরি অবস্থায় থাকা ‘হোমমেড বোমা’ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিনি বেআইনি অস্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

তবে তিনি কেন বিস্ফোরক বানাচ্ছিলেন, সেটি এখনও স্পষ্ট নয়। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক গুলো কোথাও ব্যবহার করা হতো কিনা—তা জানা যায়নি।

রিভারসাইড কাউন্টি শেরিফের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে নিরাপদে বিস্ফোরক জব্দ করে। বর্তমানে ব্র্যান্ডন এডওয়ার্ডসকে কোনো জামিন ছাড়াই কোইস বায়ার্ড ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। এই মামলার তদন্তে যারা কোনো তথ্য জানেন, তাদের ৯৫১-৬৯৬-৩০৬৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত