আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩ কর্মকর্তা

লস এঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩ কর্মকর্তা

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের একটি আইন প্রয়োগকারী সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭:৩০টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টা) পূর্ব লস এঞ্জেলেসের বিস্কেলুজ সেন্টার একাডেমি ট্রেনিং ফ্যাসিলিটিতে এ বিস্ফোরণ ঘটে। এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরো এবং আরসন এক্সপ্লোসিভস ডিটেইল, অর্থাৎ বোমা নিষ্ক্রিয়কারী দল অবস্থান করে।

শেরিফ রবার্ট লুনা ঘটনাটিকে "একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা" হিসেবে বর্ণনা করেছেন এবং জানান, বিস্ফোরণের সঠিক কারণ এখনও তদন্তাধীন। তবে এ ঘটনায় অন্য কেউ আহত হননি।

নিহত তিনজন কর্মকর্তা সবাই আরসন এক্সপ্লোসিভস ডিটেইল ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং তাদের অভিজ্ঞতা ছিল ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে। শেরিফ লুনা বলেন, "তারা আমাদের দলের সত্যিকারের অভিজ্ঞ ও দুর্দান্ত সদস্য ছিলেন।"

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের ইতিহাসে এটি একক ঘটনায় সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা বলে উল্লেখ করেন তিনি।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) এবং ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (ATF) এই ঘটনার তদন্তে সহায়তা করছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এ ঘটনাকে "ভয়াবহ" বলে উল্লেখ করে বলেন, ফেডারেল এজেন্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা তদন্তে কাজ করছে।

স্থানীয় গণমাধ্যম CBS জানায়, বৃহস্পতিবার লস এঞ্জেলেসের সান্তা মনিকা এলাকার একটি গ্যারেজ থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়। সেটি শুক্রবার প্রশিক্ষণ কেন্দ্রে আনা হলে, সেটিকে নিষ্ক্রিয় করার চেষ্টাকালে বিস্ফোরণ ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিস্ফোরণের পরপরই প্রশিক্ষণ কেন্দ্র ও আশপাশের এলাকা সিল করে ফেলা হয় এবং তদন্তকারীরা এখনো ঘটনাস্থলে কাজ করছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এ বিষয়ে অবহিত হয়েছেন এবং ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও সহায়তা প্রস্তাব করা হয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজরের প্রধান ক্যাথরিন বার্গার বলেন, “এই হৃদয়বিদারক মুহূর্তে আমি শেরিফ বিভাগের সাহসী সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত