আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ডেটিং অ্যাপে প্রেমের ফাঁদ: ২ মিলিয়ন ডলার প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

ডেটিং অ্যাপে প্রেমের ফাঁদ: ২ মিলিয়ন ডলার প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

ডেটিং অ্যাপ ব্যবহার করে প্রেমের সম্পর্ক গড়ে তুলে কোটি টাকার প্রতারণার অভিযোগে ক্যালিফোর্নিয়ার একজন বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্ত ৩৯ বছর বয়সী ক্রিস্টোফার আর্ল লয়েড বৃহস্পতিবার ১৪ দফা ফেডারেল অভিযোগে গ্রেপ্তার হন।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত লয়েড টিন্ডার, হিঞ্জ ও বাম্বলের মতো ডেটিং অ্যাপের মাধ্যমে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে নিজেকে সফল বিনিয়োগকারী পরিচয় দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন। এসব অর্থ তিনি ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যয় করেন।

লয়েড ভুয়া পরিচয় ব্যবহার করে দাবি করেন, তিনি একাধিক সম্পত্তি কিনেছেন, দীর্ঘদিন ধরে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করছেন এবং ১৩ হোল্ডিংস নামক একটি প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট ও ল্যান্ডমার্ক হোল্ডিংস নামে একটি বিনিয়োগ কোম্পানির কর্মকর্তা। তবে তদন্তে এসব কিছুই মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

তিনি ভুক্তভোগীদের বোঝান যে, বিনিয়োগের মাধ্যমে তারা নিয়মিত লাভ পাবেন এবং তাদের অর্থ ‘উল্লেখযোগ্য পরিমাণে বীমাকৃত’। এমনকি চাইলেই অর্থ তুলে নিতে পারবেন বলেও প্রতিশ্রুতি দেন। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে লয়েড চুক্তিপত্রে স্বাক্ষর করেন এবং ভুয়া বিনিয়োগ রিটার্নের সময়সূচি বানান।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীরা লয়েডের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে ওয়্যার ট্রান্সফার, জেলে, ক্যাশ অ্যাপ বা সরাসরি নগদ অর্থ পাঠান। এর মধ্যে একবার তিনি ২০২৩ সালে এক লেক্সাস ডিলারশিপে নিজের প্রয়োজনে ভুক্তভোগীদের ৪০ হাজার ডলার ব্যবহার করেন।

ফেডারেল নথি অনুযায়ী, কমপক্ষে পাঁচজন ভুক্তভোগী বিভিন্ন সময়ে লয়েডকে ১৫ হাজার ৫০০ ডলার থেকে শুরু করে ১ লাখ ১০ হাজার ডলার পর্যন্ত পাঠিয়েছেন। সব মিলিয়ে প্রতারণার মাধ্যমে তিনি ২০ লাখ ডলারেরও বেশি হাতিয়ে নিয়েছেন।

লয়েডের বিরুদ্ধে ১৩টি ওয়্যার ফ্রড এবং একটি অর্থ পাচার সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার সান্তা আনা'র ফেডারেল আদালতে তার প্রাথমিক শুনানি হয়েছে এবং তিনি বর্তমানে ফেডারেল হেফাজতে রয়েছেন।

যদি সব অভিযোগে দোষী সাব্যস্ত হন, তবে প্রতিটি ওয়্যার ফ্রডের জন্য লয়েডের সর্বোচ্চ ২০ বছর এবং অর্থ পাচারের জন্য আরও ১০ বছর কারাদণ্ড হতে পারে।

একজন আইনজীবী লয়েডের পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত