আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

লস এঞ্জেলেসে ট্রাম্পবিরোধী 'Rage Against the Regime' বিক্ষোভ: ব্যঙ্গাত্মক বেলুন আর রাস্তায় জনতার ঢল

লস এঞ্জেলেসে ট্রাম্পবিরোধী 'Rage Against the Regime' বিক্ষোভ: ব্যঙ্গাত্মক বেলুন আর রাস্তায় জনতার ঢল

ছবিঃ এলএবাংলাটাইমস

শনিবার লস এঞ্জেলেস শহরের কেন্দ্রস্থলে (DTLA) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রজুড়ে আয়োজিত ‘Rage Against the Regime’ আন্দোলনের একটি অংশ।

‘৫০৫০১’ নামের একটি সংগঠনের আয়োজনে বিক্ষোভটি এলএ সিটি হল থেকে শুরু হয়। আয়োজকরা একে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির—বিশেষ করে অভিবাসন কঠোরকরণ এবং ফেডারেল সংস্থাগুলোর কার্যক্ষমতা হ্রাসের—বিরুদ্ধে একদিনের গণআন্দোলন হিসেবে অভিহিত করেন।

বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে মিছিল করেন। তাদের সঙ্গে ছিল ট্রাম্পকে ডায়াপার পরা অবস্থায় ব্যঙ্গ করে তৈরি বিশাল ২০ ফুট উচ্চতার বেলুন, যা বিক্ষোভের প্রতীক হয়ে ওঠে।

প্রতিবাদকারীদের একটি বড় অংশ মিছিল করে ফেডারেল ভবনের সামনে গিয়ে পৌঁছায় এবং সেখানে আলামেডা স্ট্রিটের টেম্পল ও আলিসো স্ট্রিটের মাঝামাঝি অংশে সাউথবাউন্ড লেইন অবরোধ করে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীদের কয়েক ফুট দূরে সারিবদ্ধভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয়।

এই বিক্ষোভ চলতি বছরে ট্রাম্পবিরোধী দেশব্যাপী একাধিক আন্দোলনের সর্বশেষ সংযোজন। এর আগে জুন মাসে আয়োজিত 'No Kings' আন্দোলনের সময় আয়োজকরা দাবি করেন, নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত শত শত শহরে মিলিয়নের বেশি মানুষ অংশ নিয়েছিল।

‘Rage Against the Regime’ আন্দোলন এখন নতুন করে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলছে বলে মত বিশ্লেষকদের।

 এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত