আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

২৪টি স্যাটেলাইট নিয়ে স্পেসএক্স রকেটের সফল উড্ডয়ন, আলোকিত হলো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আকাশ

২৪টি স্যাটেলাইট নিয়ে স্পেসএক্স রকেটের সফল উড্ডয়ন, আলোকিত হলো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আকাশ

ছবিঃ এলএবাংলাটাইমস

বুধবার রাতে ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেসএক্সের একটি রকেট উড্ডয়ন করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কুয়াশাচ্ছন্ন আকাশ আলোকিত করেছে।

স্পেসএক্স জানিয়েছে, ‘স্টারলিংক’ মিশনের রকেটটি স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটের নির্ধারিত সময়েই উড্ডয়ন করে, যদিও লঞ্চপ্যাডের সরাসরি সম্প্রচারে ঘন কুয়াশা দেখা যাচ্ছিল। তবে উড্ডয়নের পর পোর্টার র্যাঞ্চ থেকে ধারণ করা ফুটেজে দেখা যায়, ফ্যালকন ৯ রকেটটি সান ফার্নান্দো ভ্যালির আকাশে উজ্জ্বল রেখা তৈরি করে উড়ে যাচ্ছে।

রকেটটি নিম্ন-কক্ষপথে (লো-আর্থ অরবিট) ২৪টি স্টারলিংক স্যাটেলাইট বহন করে নিয়ে গেছে। স্পেসএক্স জানিয়েছে, এই মিশনে ব্যবহৃত প্রথম ধাপের বুস্টারটি এর আগে আরও চারটি স্টারলিংক মিশন সফলভাবে সম্পন্ন করেছে।

ধাপ বিচ্ছেদের পর প্রথম ধাপের বুস্টারটি প্রশান্ত মহাসাগরে অবস্থানরত ‘অফ কোর্স আই স্টিল লাভ ইউ’ নামের ড্রোনশিপে সফলভাবে অবতরণ করে। এ ধরনের অবতরণের সময় সাধারণত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে প্রচণ্ড শব্দের সোনিক বুম শোনা যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত