আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

অরেঞ্জ কাউন্টিতে ১ লাখ ডলারের চুরি করা মালামালসহ নারী গ্রেপ্তার

অরেঞ্জ কাউন্টিতে ১ লাখ ডলারের চুরি করা মালামালসহ নারী গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টিতে এক নারীর বাড়ি থেকে ১ লাখ ডলারেরও বেশি মূল্যের চুরি করা পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নারীর নাম একাতেরিনা জারকোভা (৪০), লেক ফরেস্টের বাসিন্দা, বলে জানিয়েছে আর্ভিন পুলিশ ডিপার্টমেন্ট।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জারকোভার বিরুদ্ধে খুচরা দোকান থেকে চুরির অভিযোগে তদন্ত চলছিল। এ কাজে আর্ভিন পুলিশ, অরেঞ্জ কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের রিটেইল থেফট ইউনিট এবং বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো একসঙ্গে কাজ করছিল।

১৩ আগস্ট তার বাড়ির বাইরে থেকে জারকোভাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বাসায় তল্লাশি চালিয়ে কর্মকর্তারা বিপুল পরিমাণ চুরি করা মালামাল উদ্ধার করেন। এসব পণ্যের মধ্যে ছিল পোশাক, হ্যান্ডব্যাগ, জুতা, গৃহস্থালী সামগ্রী, সৌন্দর্য সামগ্রীসহ আরও অনেক কিছু। অধিকাংশ জিনিসপত্র চুরি করা হয়েছিল নর্ডস্ট্রম, নর্ডস্ট্রম র‍্যাক, টিজে ম্যাক্স এবং মার্শালস থেকে।

পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যের পরিমাণ এত বেশি ছিল যে, একটি দোকানকে তাদের মালামাল ফেরত নিতে ইউ-হল ট্রাক ভাড়া করতে হয়।

জারকোভার বিরুদ্ধে গ্র্যান্ড থেফট (বড় চুরির অভিযোগ) আনা হয়েছে এবং তার জামিনের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত সব মালামাল যথাযথ দোকানে ফেরত পাঠানো হয়েছে।

চুরির এ মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত